News Flash

  • Home
  • Uncategorized
  • উৎসাহ উদ্দীপনায় জগদ্ধাত্রী পূজো হচ্ছে বিভিন্ন স্থানে
Image

উৎসাহ উদ্দীপনায় জগদ্ধাত্রী পূজো হচ্ছে বিভিন্ন স্থানে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ কথিত রয়েছে মহিষাসুর বধের পর দেবতারা আনন্দ উৎসবে মত্ত ছিলেন৷ দেবী দুর্গা অসুরকে বধ করেছেন ঠিকই, কিন্তু দেবী তো আসলে দেবতাদের সম্মিলিত শক্তিরই প্রকাশ৷ ফলে দেবতারা এমন একটা ভাব করছিলেন, যেন এই কৃতিত্ব তাঁদেরই৷ দেবতাদের এই মূর্খ আস্ফালন দেখে দেবী অলক্ষে থেকে একটা ঘাসের টুকরো ছুড়ে দেন তাঁদের দিকে৷


ইন্দ্র বজ্র নিয়ে এসেও সেই টুকরোকে নষ্ট করতে পারলেন না৷ বায়ু পারলেন না ওড়াতে৷ অগ্ণি পারলেন না পোড়াতে৷ বরুণদেবও পারলেন না ভাসিয়ে দিতে৷ দেবতাদের এই দুরবস্থা দেখে শেষে তাঁদের সামনে আবির্ভূতা হলেন পরমাসুন্দরী চতুর্ভুজা মূর্তি৷ তিনিই জগদ্ধাত্রী৷ দেবতারা ফের একবার বুঝলেন, এই দেবীই এই জগতের ধারিণী শক্তি৷ অন্য একটি মতে, যুদ্ধের সময় মহিষাসুর নানা রূপ ধরে বিভ্রান্ত করার চেষ্টা করছিল দেবীকে৷ সেই করতে করতে যেই অসুর হাতির রূপ ধরেছে, দেবী তখন ধারণ করলেন এক চতুর্ভুজা মূর্তির রূপ৷ চক্র দিয়ে তিনি উড়িয়ে দিলেন হাতির শুঁড়৷ দেবীর ওই রূপটিই জগদ্ধাত্রীর৷ জগদ্ধাত্রীর মূর্তি সঙ্গে মহিষাসুর নেই৷ দেবী উপবিষ্টা৷ লক্ষ্মী-সরস্বতী, কার্তিক-গণেশ নেই৷ জয়া-বিজয়া আছে৷


পুজোর রীতিও দুর্গাপুজোর মতোই৷ তবে বোধন হয় না৷ নবমী তিথিতে একই দিনে দুর্গাপুজোর রীতি মেনেই সপ্তমী, অষ্টমী, নবমী পুজো অনুষ্ঠিত হয়৷ দেবীর বাহন সিংহের পায়ের কাছে হস্তিমুণ্ড থাকে৷ সংসৃকতে হাতির নাম করী, তাই সেই অসুর, যাকে দেবী বধ করেছিলেন, তার নাম করীন্দ্রা সুর৷ গোটা রাজ্যের সঙ্গে রাজধানীর প্যালেস কম্পাউন্ড স্থিত শ্রী শ্রী আনন্দময়ী সংঘে হয় জগদ্ধাত্রী পূজা৷ মঙ্গলবার ছিল মহানবমী পূজা৷ কাতর্িক মাসের শুক্ল পক্ষে এই পুজোর আয়োজন৷

সমস্ত জগৎ যিনি ধারন করে আছেন তারই নাম জগদ্ধাত্রী৷ দেবলোক, মর্ত লোকে মায়ের অবস্থান৷ তাই এই মায়ের পুজো আরাধনায় সকলে ব্রতী হয়েছে৷ সমস্ত শক্তির উৎস মায়ের আরাধনার মধ্য দিয়েই মানব জগৎ এর কল্যাণ সাধিত হয়৷ চন্দন নগরে এই পুজো হয় তিন দিন৷ কিন্তু এই অঞ্চলে এই পুজো হয় এক সাথে তিন বার৷ এই পুজোর পৌরাণিক ইতিহাস সম্পর্কে জানান শ্রী শ্রী আনন্দময়ী আশ্রমের পুরোহিত৷ রাজ্যের অন্যান্য স্থানেও ভক্তি ভড়ে চলছে জগদ্ধাত্রী পূজা৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top