News Flash

  • Home
  • Uncategorized
  • শিবসেনা বিধায়কদলের সঙ্গে বৈঠকের পর বিজেপি প্রতিনিধিদল রাজ্যপালের দেখা করবেন : সুধীর মুনগুণটিবার
Image

শিবসেনা বিধায়কদলের সঙ্গে বৈঠকের পর বিজেপি প্রতিনিধিদল রাজ্যপালের দেখা করবেন : সুধীর মুনগুণটিবার

মুম্বই, ৬ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের অর্থমন্ত্রী সুধীর মুনগুণটিবার বুধবার সাংবাদিকদের জানিয়েছেন, আগামীকাল বৃহস্পতিবার শিবসেনা বিধায়ক দলের সঙ্গে বৈঠকের পর বিজেপির এক প্রতিনিধিদল রাজ্যপাল ভগন সিং কোশায়ারির সঙ্গে দেখা করবেন। তারা রাজ্যে পরবর্তী সরকার গঠন করার দাবিও জানাবেন। তিনি আরও বলেছেন, রাজ্যে এবারও একটি স্থায়ী সরকার গঠন করা হবে। আর এর মধ্যে থাকবে শিবসেনা।

এদিন তিনি সাংবাদিকদের বলেন, রাজ্যপাল সঙ্গে দেখা করতে মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ যাবেন না। ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে তিনি এবং রাজ্যে বিজেপি সভাপতি চন্দ্রকান্ত পাতিল রাজ্যপালের সঙ্গে দেখা করবেন। তিনি আরও বলেন, শিবসেনা এতদিন কংগ্রেসের কথায় পথভ্রষ্ট হয়েছিল। কিন্তু স্থায়ী সরকারগঠনেক আভাস পেয়ে আগামীকাল বৃহস্পতিবার বিধায়ক দল বৈঠকের পর শিবসেনা সরকার গঠনে সামিল হবে। উল্লেখ্য, সরকার গঠনের পর বিজেপির পক্ষে চন্দ্রকান্ত পার্টির এবং শিবসেনার পক্ষ থেকে বিধায়ক দলের নেতা একনাথ শিন্দে, বিধায়ক সুভাষ দেশাই এবং দিবাকার রাওতে আলোচনায় থাকবেন। বুধবার শিবসেনার পক্ষে সঞ্জয় রাউত রাষ্ট্রীয় কংগ্রেস পার্টির সভাপতি পাওয়ারের সঙ্গে দেখা করেন। শরদ পাওয়ার সাংবাদিকদের বলেন, রাজ্যবাসী বিজেপি এবং শিবসেনা সরকার গঠন করার জন্য জনাদেশ দিয়েছেন। আর কংগ্রেস আর রাষ্ট্রীয় কংগ্রেস পার্টি (এনসিপি) বিরোধী আসনে বসবে। কংগ্রেস এবং এনসিপি মানুষের আদেশকে সম্মান করে বিরোধী আসনে থাকবে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top