News Flash

  • Home
  • Uncategorized
  • বাইকের চাকায় শাড়ির আঁচল, মহিলাকে পিষে মারল লরি
Image

বাইকের চাকায় শাড়ির আঁচল, মহিলাকে পিষে মারল লরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ বাইকের চাকায় শাড়ির আঁচল পেঁচিয়ে রাস্তায় ছিটকে পারলে পেছন থেকে দ্রুতগামী লরি পিষে দেয় মহিলাকে৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মহিলার মৃত্যু হয়েছে৷ ওই ঘটনায় অভিযুক্ত লরি চালক গাড়ি নিয়ে পালিয়ে গেছে৷


আজ দুপুরে মঞ্জু শীল(৫৫) স্বামীর সাথে টিআর-০৩-এইচ- ৯৩৫৫ নাম্বারের বাইকে চেপে যাচ্ছিলেন৷ উদয়পুর-অমরপুর সড়কের গান্ধারী এলাকায় ওই মহিলার শাড়ির আঁচল বাইকের চাকায় পেঁচিয়ে যায়৷ তাতে তিনি বাইক থেকে ছিটকে৷ ওই সময় পেছন থেকে দ্রুতগামী একটি লরি ওই মহিলাকে পিষে দেয়৷ প্রত্যক্ষদর্শীর বক্তব্য অনুযায়ী, টিআর-০৩-১৬৭৩ নাম্বারের লরিটি প্রচণ্ড গতিতে ছিল৷ ওই মহিলা রাস্তায় ছিটকে পড়তেই লরির চালক নিয়ন্ত্রণ রাখতে পারেননি এবং মহিলাকে পিষে দিয়ে পালিয়ে যান৷


দুর্ঘটনার খবর পেয়ে অমরপুর থেকে দমকল বাহিনী ঘটনাস্থলে ছুটে আসে এবং মহিলাকে প্রথমে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়৷ কিন্তু তার অবস্থা আশঙ্কাজনক দেখে চিকিৎসকরা তাকে জি বি হাসপাতালে স্থানান্তর করেন৷ তবে, শেষ রক্ষা হয় নি৷ জি বি হাসপাতালে নিয়ে পথেই মহিলার মৃত্যু হয়৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা দেন৷ ওই ঘটনায় পুলিশ জানিয়েছে, লরি চালকের সন্ধানে খোঁজ চলছে৷ কারণ, দ্রুতগতির কারণেই নিয়ন্ত্রণ রাখতে পারেননি চালক৷ এদিকে, মৃতদেহ ময়না তদন্তের পর পরিবারের হাতে তুলে দিয়েছে পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top