News Flash

  • Home
  • Uncategorized
  • আগরতলাকে স্মার্ট বানাতে গিয়ে শিকেয় উঠল সবুজায়ন গণহারে চলছে বৃক্ষ নিধন
Image

আগরতলাকে স্মার্ট বানাতে গিয়ে শিকেয় উঠল সবুজায়ন গণহারে চলছে বৃক্ষ নিধন

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৫ নভেম্বর৷৷ শহর আগরতলার পরিধি বেড়েছে৷ তার সাথে পাল্লা দিয়ে বেড়েছে জন সংখ্যা৷ চাপ বাড়ছে গাড়ির৷ নিত্য যান জট শহরের একাংশে লক্ষ্য করা যায়৷ এর উপর শহরকে সময়ের সাথে পাল্লা দিয়ে সাজিয়ে তুলতে উদ্যোগ নেওয়া হয়েছে৷ আধুনিক জীবন মানের সঙ্গে সঙ্গতি রেখে শহরের একাধিক পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে৷ সেই পরিকল্পনার বাস্তবায়ন ঘটানো হচ্ছে ক্রমান্বয়ে৷ এতে করে শহর আগরতলার চেহারাটাই বদলে যাবে আগামী দিনে৷


স্বাচ্ছন্দ্য আসবে নিত্য জীবনে৷ আর এই লক্ষ্যে রাজধানীর উত্তর গেইট এলাকায় যান চলাচলের গতি বাড়াতে পুরনো সড়ক ভেঙে তৈরি হচ্ছে নতুন লেনের রাস্তা৷ যার জন্য প্রসস্ত করতে হবে রাস্তা৷ কিন্তু এই রাস্তা প্রসারিত করতে গেলে জায়গায় প্রয়োজন৷ সেই পরিমাণ মত জায়গার জন্য রাস্তার ধারে থাকা গাছ কাটতে হচ্ছে৷ দুধারে থাকা প্রায় ১৪ টি গাছ কাটার প্রক্রিয়া চলছে বেশ কিছু দিন ধরে৷ শ্রমিকরা এই গাছ কাটার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে৷ ধারাবাহিক ভাবে এই ১৪ টি গাছ কাটা হচ্ছে৷ সবুজায়ন নিয়ে দেশজুড়ে যখন প্রচার ও কর্মসূচি চলছে, ঠিক তখন এই ভাবে রাস্তার জন্য গাছ কাটা নিয়ে অনেকের মধ্যেই রয়েছে গুঞ্জন৷ শহর স্মার্ট হবে এটাই প্রত্যাশা রাজ্যবাসীর৷


কিন্তু এই স্মার্ট শহরের মধ্যে প্রানের স্পন্দন হারিয়ে যাচ্ছে না তো — এটাও দেখতে হবে বলে মত পরিবেশ কর্মীদের৷ শ্রমিকরা জানান রাস্তা বড় করার জন্য এই গাছ কাটতে হচ্ছে৷ তাই তারা গাছ কাটার কাজ চালিয়ে যাচ্ছেন৷ মোট ১৪ টি গাছ কাটা হবে বলে জানান তারা৷একটি গাছ , একটি প্রান৷ এই বার্তা ছড়িয়ে দিতে ব্যাপক প্রচারাভিযান চালানো হচ্ছে৷ একই সঙ্গে ধারাবাহিক চলছে প্রসংশনীয় একাধিক কর্মসূচী৷ জাতীয় সড়কের ধারে বৃক্ষ রোপণ করে অনন্য নজির স্থাপন করেছে ত্রিপুরা৷

নতুন করে বৃক্ষ রোপণ করার জন্য সকল স্তরের মানুষ এগিয়ে আসছেন৷ এমতাবস্থায় যান বাহনের গতি বাড়াতে এবং আধুনিকতার সঙ্গে সামঞ্জস্য রেখে এগিয়ে যেতে নিশ্চই পরিকাঠামো বৃদ্ধির প্রয়োজন রয়েছে৷ সেই ক্ষেত্রে আন্তরিক সরকার৷ ছেদন না করে বিকল্প কোন ব্যবস্থা করলে আখেরে ভবিস্যৎ প্রজন্মকে সুরক্ষিত করার উদ্যোগ আরো ত্বরান্বিত হত বলে মত পরিবেশবিদদের৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top