News Flash

  • Home
  • Uncategorized
  • তিনদিনের মধ্যে মিজোরামে ফিরে গেলে অতিরিক্ত সাহায্য
Image

তিনদিনের মধ্যে মিজোরামে ফিরে গেলে অতিরিক্ত সাহায্য

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷ মিজোরামে ফিরে যেতেই হবে৷ তবে, তাৎক্ষণিক খরচের জন্য প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার৷ রিয়াং শরণার্থীদের অবরোধ আন্দোলনের জেরে থমকে গেছে প্রত্যাবর্তন প্রক্রিয়া৷ তাই আজ (সোমবার) ব্রু নেতাদের সাথে অনুষ্ঠিত প্রশাসনিক বৈঠকে নতুন ওই প্যাকেজের ঘোষণা দেওয়া হয়েছে৷ সাথে তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে, মিজোরামে গেলে তবেই সমস্ত সুযোগ সুবিধা মিলবে৷ অবশ্য তিনদিনের মধ্যে মিজোরামে ফিরে গেলে তবেই নতুন প্যাকেজটির সুবিধা পাবেন শরণার্থীরা৷ আজ ত্রিপুরা সরকারের অতিরিক্ত মুখ্যসচিব কুমার অলোক উত্তর ত্রিপুরা জেলা প্রশাসন ও কাঞ্চনপুর মহকুমা প্রশাসন এবং উত্তর ত্রিপুরা জেলা পুলিশ সুপারকে সাথে নিয়ে ব্রু নেতাদের সাথে বৈঠক করেছেন৷ ওই বৈঠকেই ব্রু নেতাদের স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে৷


এদিন কাঞ্চনপুর ডাকবাংলোয় অনুষ্ঠিত বৈঠক শেষে কুমার অলোক বলেন, ব্রু নেতারা নতুন দাবি তুলেছেন৷ কিন্তু ওই দাবি কোনওভাবেই এখন মেনে নেওয়া সম্ভব নয়৷ তাঁর কথায়, কেন্দ্রীয় সরকার, ত্রিপুরা সরকার, মিজোরাম সরকার এবং ব্রু নেতাদের সাথে আলোচনার পর সহমতের ভিত্তিতেই রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে চুক্তি হয়েছে৷ কিন্তু এখন নতুন নতুন সমস্যার প্রসঙ্গ তুলে প্রত্যাবর্তন প্রক্রিয়া ভেস্তে দেওয়ার চেষ্টা হচ্ছে৷ তিনি ক্ষোভের সুরে বলেন, কয়েকজন নেতা রিয়াং শরণার্থী প্রত্যাবর্তনে ঝামেলা শুরু করেছেন৷ তাদের কায়েমি স্বার্থসিদ্ধির লক্ষ্যেই ওই অবরোধ আন্দোলন শুরু হয়েছে৷ তাঁর কটাক্ষ, ব্রু নেতাদের সন্তানরা ত্রিপুরার বাইরে নামি বিদ্যালয়ে পড়াশুনা করছেন৷ তারা প্রত্যেকে বিলাসবহুল জীবন-যাপন করছেন৷ কিন্তু, শরণার্থীদের উন্নতি হোক সে-দিকে কোনও নজর দিচ্ছে না, বলেন তিনি৷


ত্রিপুরার অতিরিক্ত মুখ্যসচিবের কথায়, চুক্তি অনুযায়ী সমস্ত সুযোগ-সুবিধা তাদের অবশ্যই প্রদান করা হবে৷ তাঁর দাবি, প্রত্যেক রিয়াং পরিবারকে ৪ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট, ১.৫ লক্ষ টাকা ঘর বানানোর জন্য এবং প্রতি মাসে রেশনসামগ্রীর জন্য ৫০০০ টাকা করে দেওয়া হবে৷ মিজোরাম সরকার প্রত্যেক রিয়াং পরিবারকে বিনামূল্যে জমি দেবে৷ এছাড়া, তাদের জন্য বিভিন্ন উন্নয়ন প্রকল্প চালু করা হবে, বলেন তিনি৷ এদিন তিনি বলেন, তাৎক্ষণিক খরচের জন্য প্রত্যেক রিয়াং পরিবারকে নগদ ২৬ হাজার টাকা দিয়ে সহায়তা করার জন্য নতুন প্যাকেজটির বিষয়ে আজ ব্রু নেতারা জানতে পেরেছেন৷ তাদের সাফ বলা হয়েছে, রিয়াং শরণার্থীরা মিজোরামে ফিরে গেলে তবেই ওই নগদ টাকার সুযোগ পাবেন, বলেন তিনি৷


কুমার অলোকের দাবি, শরণার্থী জীবনে কারোর কোনও ভবিষ্যত নেই৷ শরণার্থীদের সুন্দর ভবিষ্যতের জন্য তাদের মিজোরামে ফিরে যাওয়া উচিত৷ এদিন তিনি বলেন, ব্রু নেতারা স্থানীয় সমস্যার প্রসঙ্গ তুলেছেন৷ মিজোরামে গিয়েই ওই সমস্যার সমাধান করতে হবে৷ এক্ষেত্রে স্থানীয় ভিত্তিক কমিটি এবং জেলা ভিত্তিক কমিটি মিলে সমস্যার সমাধান করবে, জানান তিনি৷


এদিন কাঞ্চনপুর মহকুমাশাসক অভেদানন্দ বৈদ্য জানিয়েছেন, রেশন সামগ্রী বন্ধ থাকার কারণে এখন কেন্দ্রীয় সরকার রিয়াং শরণার্থীদের ২৫ হাজার টাকা অতিরিক্ত সহায়তার সিদ্ধান্ত নিয়েছে৷ ওই টাকা তাদের ব্যাঙ্ক ্যকাউন্টে জমা হবে৷ কিন্তু ৫ নভেম্বর থেকে ৭ নভেম্বরের মধ্যে যারা মিজোরামে ফিরে যাবেন ওই শরণার্থীদের অতিরিক্ত অর্থের সহায়তা দেওয়া হবে৷


এদিন বৈঠক শেষে ব্রু নেতা ব্রুনো মিশা বলেন, ত্রিপুরা সরকার অবরোধ তুলে নেওয়ার আবেদন জানিয়েছে৷ এ-বিষয়ে সমস্ত সংগঠনের নেতাদের সাথে আলোচনার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top