News Flash

  • Home
  • Uncategorized
  • নয় বছরের নাবালিকার শ্লীলতাহানি, ধৃত পুরোহিত
Image

নয় বছরের নাবালিকার শ্লীলতাহানি, ধৃত পুরোহিত

নিজস্ব প্রতিনিধি, বিশালগড়, ৪ নভেম্বর ৷৷ ৯ বছরের এক শিশুকে শ্লীলতাহানি করার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তার এক পুরোহিত৷ তার নাম মহেশ্বর শর্মা৷ বয়স ৪৮৷ ঘটনাটি ঘটে গত ২৯ অক্টোবর বিশালগড় থানাধীন গোপিনগর এলাকায়৷ এই নিয়ে এলাকায় সালিশি সভাও অনুষ্ঠিত হয়েছিল৷ কিন্তু এই সভায় গৃহীত সিদ্ধান্ত মেনে নিতে পারেননি শিশুর পরিবার৷


তাই রবিবার অভিযুক্ত পুরোহিত মহেশ্বর শর্মার বিরুদ্ধে বিশালগড় মহিলা থানায় মামলা দায়ের করে৷ মামলার নম্বর ২৯/১৯ ভারতীয় দন্ডবিধির ৩৫৪ (এ) এবং পক্সো অ্যাক্টের ৮ ধারায় অভিযুক্ত পুরোহিতের বিরুদ্ধে মামলা দায়ের হয়৷ শিশুর মা জানান, তাদের বাড়ির পাশের নাটমন্দিরে পুজাতে অংশগ্রহণ করেছিলেন তারা৷ সঙ্গে নিয়ে গিয়েছিলেন তার ৯ বছরের শিশুকে৷

আর শিশুর মা যখন পুজোর কাজে ব্যস্ত ছিল ঠিক এ সময়েই পুরোহিত তাকে শ্লীলতাহানি করে বলে অভিযোগ৷ অভিযুক্তকে আটক করে সোমবার আদালতে সোপর্দ করা হয়েছে৷ শিশুর পরিবার সহ এলাকাবাসী তার কঠোর শাস্তির দাবি জানিয়েছেন৷ এনিয়ে গোটা গোপিনগর এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top