News Flash

  • Home
  • Uncategorized
  • ব্রু নেতাদের চক্রান্তে সংকটে শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া
Image

ব্রু নেতাদের চক্রান্তে সংকটে শরণার্থী প্রত্যাবর্তন প্রক্রিয়া

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর৷৷ কাঞ্চনপুরের বিভিন্ন শিবিরে আশ্রিত রিয়াং শরণার্থীদের জীবনযাপন দূর্বিসহ করে তুলেছে তাদেরই সংগঠনের নেতৃত্বরা৷ বিনামূল্যে রেশন ও নগদ টাকার দাবীকে সামনে রেখে আন্দোলনে নামিয়ে রাস্তায় বসিয়ে সহজ সরল শরণার্থীদের মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে সংগঠনের নেতত্বরা৷ ওই নেতাদের ষড়যন্ত্রের শিকার হলেন চারজন৷ শিশু, মহিলাসহ চারজনের মৃত্যু হয়েছে চারদিনে৷ খাদ্যের অভাবের তকমা দিয়ে আন্দোলনে গতি আনার ঘৃণ্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে ওই নেতারা৷ রবিবার মৃত্যু হয়েছে এক বছরের একটি শিশুর এবং ৬৫ বছরের এক বৃদ্ধার৷


আন্দোলনরত রিয়াং শরণার্থী পরিবারের চারজনের মৃত্যু হয়েছে৷ রবিবার একজন শিশু এবং একজন বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ মোট চারজনের মৃত্যু হয়েছে বলে খবর মিলেছে৷ চারদিন অতিক্রান্ত হয়েছে রিয়াং শরণার্থীদের রাস্তা অবরোধ আন্দোলন৷ সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দশদা-আনন্দবাজার সড়কে অবরোধ সংঘটিত করছেন রিয়াং শরণার্থীরা৷ বিনামূল্যে রেশন ও নগদ টাকার দাবীতে এই অবরোধ আন্দোলন সংগঠিত করা হচ্ছে৷ খাদ্যাভাবের দরুণ ওই চারজনের মৃত্যু হয়েছে বলে দাবি করা হয়েছে রিয়াং শরণার্থীদের সংগঠনের তরফ থেকে৷ যদিও প্রশাসনের তরফ থেকে এই ব্যাপারে এখনো পর্যন্ত কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি৷


সংবাদে প্রকাশ, গত তিনদিনের মতো রবিবারও সকালে নারী পুরুষ মিলে রাস্তা অবরোধ আন্দোলনে সামিল হন৷ এই আন্দোলন চলাকালীন সময়ে এক শিশু ও এক বৃদ্ধার মৃত্যু হয়েছে৷ খাদ্যের অভাবে তাদের মৃত্যু বলে দাবি করা হয়েছে৷ মৃত শিশুর নাম অক্সা মসলই৷ বয়স এক বছর৷ বাবার নাম মুণিরাম মলসই৷ মণিরামের রেশন কার্ড নং ৫২(২)৷ নাইসিংপাড়া ব্লক নং জি৷ অন্যদিকে, বৃদ্ধ মহিলার নাম বস্তিরুম রিয়াং৷ বয়স ৬৫ বছর৷ স্বামী প্রয়াত কোমা রিয়াং৷ নাইসিংপাড়ার রেশনকার্ড নং ১৬৯৷ এদিন, সকালে তাদের মৃত্যু হয়েছে৷ পরে তাদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷


শরণার্থীদের রাস্তা অবরোধ থাকায় গছীরাম, আনন্দবাজার প্রভৃতি এলাকার স্থানীয় সাধারণ মানুষদের জনজীবন মারাত্মকভাবে প্রভাবিত হয়েছে৷ দৈনিক চাহিদার বাজারজাত দ্রব্যের দাম যতই বাড়ছে ততই সাধারণ মানুষদের দুর্ভোগ বাড়ছে৷ এখনো রেশন নিয়ে জট না কাটায় এই পথ অবরোধ চালিয়ে যাচ্ছে শরণার্থীরা৷ উত্তর জেলা শাসক, উত্তর ত্রিপুরা পুলিশ সুপার, কাঞ্চনপুর মহকুমা শাসকের মধ্যে কাঞ্চনপুর রেভিনিউ ডাকবাংলায় বৈঠক হয়৷ সেই বৈঠকে শরনার্থী নেতাদের আমন্ত্রণ জানালে তারা অংশ নেয়৷ পরে আলোচনা শেষে আধিকারিকেরা ধর্মনগর ফিরে যান৷ এলাকার বিধায়ক প্রেম কুমার রিয়াং পরিদর্শন করেন অবরোধস্থল৷ বিধায়ক জানান তার পিতাও শরণার্থী শিবিরে একসময় ছিলেন৷ তাই শরণার্থীদের সমস্যা সম্পর্কে তিনি জানেন৷ দ্রুত রেশন প্রদানের দাবি জানিয়েছেন তিনি৷

অন্যদিকে ওয়াইবিএ, বিএসসিও, বিএসএম সহ বেশ কয়েকটি সংস্থার পক্ষ থেকে ২৫ কুন্টাল চাল, সবজি, ডাল, লবণ ইত্যাদি প্রদান করা হয়৷ তবে, আন্দোলনরত শরণার্থীরা জানিয়েছেন, প্রশাসন থেকে আশ্বাস না পেলে তারা খাবার গ্রহণ করবে না এবং অবরোধ আন্দোলন চালিয়ে যাবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top