News Flash

  • Home
  • Uncategorized
  • অচেনা ব্যক্তির ঘরে মধ্যাহ্ণ ভোজন, মুখ্যমন্ত্রীর নতুন অধ্যায়ের সূচনা
Image

অচেনা ব্যক্তির ঘরে মধ্যাহ্ণ ভোজন, মুখ্যমন্ত্রীর নতুন অধ্যায়ের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩ নভেম্বর ৷৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব রবিবার নতুন করে জনসংযোগের এক নতুন অধ্যায়ের সূচনা করলেন৷ এখন থেকে প্রতি রবিবার শহর আগরতলা কিংবা শহরতলীর যে কোনও নাগরিকের বাড়িতে মধ্যাহ্ণ ভোজনের জন্য বিনা নিমন্ত্রণে হাজির হবেন৷ মুখ্যমন্ত্রী রবিবার শহর আগরতলার ধলেশ্বরের বাসিন্দা অপর্ণা চৌধুরির বাড়িতে আচমকা হাজির হন৷

অতিথি হিসেবে বিপ্লব কুমার দেবকে পেয়ে অপর্ণা দেবী ও তাঁর পরিবারের সদস্যরা আশ্চর্যান্বিত হয়ে যান৷ কিন্তু, অতিথি আপ্যায়নে কোনও ঘাটতি রাখেননি৷ দুপুরের ভোজন ওই পরিবারের সদস্যদের সঙ্গেই গ্রহণ করেছেন তিনি৷ মেনুতে কাঁচা পেয়াজ, কাঁচা লঙ্কা, লবন, ডিমের অমলেট, পাঁচ মিশালী সব্জি, পনির তরকারি এবং দুধ-কলা সাথে গুড়৷


ভোজন করার পাশাপাশি তিনি অপর্ণা চৌধুরীর বাড়ির গোশালায় গিয়ে গোমাতাদের ঘাস খাওয়ান৷ ওই বাড়ি থেকে আসার পর সোস্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এই দিনের ঘটনার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে পোস্ট করেন, অপর্ণা চৌধুরীর পরিবার থেকে পাওয়া স্নেহ আমাকে অভিভুত করেছে৷ আমি আশ্বস্ত করাতে চাই যে, আজ থেকে শুরু হওয়া এই প্রয়াস আগামী দিনেও বজায় থাকবে৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top