News Flash

  • Home
  • Uncategorized
  • বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লিতে : ভস্মীভূত রেক্সিন ও কাপড়ের চার-তলা ফ্যাক্টরি, আহত ৩ জন দমকল কর্মী
Image

বিধ্বংসী অগ্নিকাণ্ড দিল্লিতে : ভস্মীভূত রেক্সিন ও কাপড়ের চার-তলা ফ্যাক্টরি, আহত ৩ জন দমকল কর্মী

নয়াদিল্লি, ৪ নভেম্বর (হি.স.): গভীররাতে বিধ্বংসী অগ্নিকাণ্ড রাজধানী দিল্লিতে। রবিবার গভীররাতে দিল্লির পীরাগার্হি এলাকায় অবস্থিত একটি চার-তলা ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। আগুনের লেলিহান শিখায় সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে রেক্সিন এবং কাপড়ের চার-তলা ওই ফ্যাক্টরি। আগুন নেভানোর সময় বহুতলের একাংশ ভেঙে আহত হয়েছেন ৩ জন দমকল কর্মী। আহত অবস্থায় ৩ জন দমকল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কী কারণে আগুনের সূত্রপাত, তা তদন্ত করে দেখা হচ্ছে। আহত দমকল কর্মীদের নাম হল-সমর্থলাল মীনা, পরভেশ এবং ধরমবীর।

পুলিশ ও দমকল সূত্রের খবর, রবিবার গভীররাতে পশ্চিম দিল্লির পীরাগার্হি এলাকায় অবস্থিত একটি চার-তলা ফ্যাক্টরিতে ভয়াবহ আগুন লাগে। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা দ্রুত ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী বেশ কয়েকটি বহুতলে। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে ঘটনাস্থলে আসে দমকলের মোট ২৮টি ইঞ্জিন। ততক্ষণে আগুন আরও ছড়িয়ে পড়ে। আগুন এতটাই দ্রুত ছড়িয়ে পড়ে যে দমকল কর্মীদের আগুন নেভানোর সময় যথেষ্ট বেগ পেতে হয়। দমকল সূত্রের খবর, আগুন নেভানোর সময় ভোররাত ২.৩০ মিনিট ভেঙে পড়ে বহুতলের একাংশ, তখনই আহত হয়েছেন ৩ জন দমকল কর্মী। আহত অবস্থায় ৩ জন দমকল কর্মীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকল কর্মীদের দীর্ঘ সময়ের অক্লান্ত পরিশ্রমের পর সোমবার সকালে আয়ত্তে এসেছে আগুন। পুলিশ সূত্রের খবর, বিধ্বংসী আগুনে চার-তলা ফ্যাক্টরিটি পুড়ে গিয়েছে। তাই প্রচুর ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। প্রাথমিকভাবে দমকল কর্মীদের অনুমান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণেই আগুনের সূত্রপাত। দিল্লি দমকলের প্রধান অতুল গর্গ জানিয়েছেন, বিধ্বংসী আগুনে সংলগ্ন বহুতলও ক্ষতিগ্রস্ত হয়েছে।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top