News Flash

  • Home
  • Uncategorized
  • তিস হাজারি ও কড়কড়ডুমা আদালতের বার অ্যাসোশিয়নের নির্বাচন স্থগিতের নির্দেশ দিল্লি হাইকোর্টের
Image

তিস হাজারি ও কড়কড়ডুমা আদালতের বার অ্যাসোশিয়নের নির্বাচন স্থগিতের নির্দেশ দিল্লি হাইকোর্টের

নয়াদিল্লি, ৪ নভেম্বর(হি.স.) : আইনজীবী ও পুলিশের সংঘর্ষের জেরে তিস হাজারি আদালত ও কড়কড়ডুমা আদালতের বার অ্যাসোশিয়নের নির্বাচন স্থগিত রাখা নির্দেশ জারি করল দিল্লি হাইকোর্ট৷ এই দুই আদালত চত্বরে আইনজীবী ও পুলিশের সংঘর্ষের জেরে  সোমবার তিস হাজারি আদালতে ধর্মঘটের ডাক দেয় আইনজীবী মহল৷ উল্লেখ্য, আগামী  ৫ নভেম্বর তিস হাজারি আদালত ও আগামী ৭ নভেম্বর কড়কড়ডুমা আদালতের বার অ্যাসোশিয়নের নির্বাচন হওয়ার কথা ছিল। আপাতত এই ঘটনায় দু’টি আদালতের বার অ্যাসোসিয়েশনের নির্বাচন স্থগিত রাখার আদেশ জারি করেছে দিল্লি হাইকোর্ট।

উল্লেখ্য, পার্কিংকে কেন্দ্র করে তিস হাজারি আদালত চত্বরে পুলিশ-আইনজীবী খণ্ডযুদ্ধ হয়।  এই ঘটনার রেশ কাটতে না কাটতেই ফের কড়কড়ডুমা আদালত চত্বর পুলিশ-আইনজীবী খণ্ডযুদ্ধ বাধে।

এদিকে তিস হাজারি কাণ্ডের জেরে পূর্ব নির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোমবার সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় আইনজীবীরা। সেই অনুযায়ী এদিন সকাল থেকে দিল্লির কড়কড়ডুমা আদালত চত্বরে আইনজীবীরা আদালতের ভেতর কাউকে ঢুকতে দিচ্ছিল না। একটি মামলায় নিজের বয়ান নথিভুক্ত করার জন্য যখন এক পুলিশকর্মী আদালতে ঢুকতে যায়। তখন তাঁকে ধর্মঘটি আইনজীবীরা বাধা দেয়। শুরু হয় দুই তরফে বচসা। বচসা থেকে হাতাহাতি শুরু হয়ে যায় দুই তরফে হাতাহাতি। এরপরেই পুলিশের বিরুদ্ধে স্লোগান দিতে থাকে ক্ষুদ্ধ আইনজীবীরা।

অন্যদিকে এদিন তিস হাজারি আদালত চত্বরে বিক্ষোভরত আইনজীবীদের সমর্থনে আসেন সিপিআই(এম) নেতা বৃন্দা কারাট। পুলিশের নিন্দায় মুখর হন এই বর্ষীয়ান বামপন্থী নেত্রী। আইনজীবীদের সঙ্গে ঐক্যবদ্য হয়ে বিক্ষোভ দেখাতে থাকেন তিনি। বৃন্দা কারাটের কাছে আইনজীবীরা অভিযোগ করেন যে পুলিশ তাদের লক্ষ্য করে গুলি চালিয়েছিল। এমন ভাঙচুর চালানো হয়ে আইনজীবীদের চেম্বারে। আইনজীবীদের পাও ভেঙে গিয়েছে। এদিন অল ইণ্ডিয়া ল-ইয়ার্স ইউনিয়ন জাতীয় সভাপতি বিকাশরঞ্জন ভট্টাচার্য ভাঙচুর হওয়া চেম্বারগুলি পরিদর্শন করেন। বিক্ষোভরত আইনজীবীদের সব ধরণের সহায়তা করার আশ্বাস দিয়েছেন।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top