News Flash

  • Home
  • Uncategorized
  • বিজেপি সাংসদ তথা সংগীত শিল্পী হংসরাজ হংসের দফতরের বাইরে গুলি চালাল দুষ্কৃতীরা, চাঞ্চল্য
Image

বিজেপি সাংসদ তথা সংগীত শিল্পী হংসরাজ হংসের দফতরের বাইরে গুলি চালাল দুষ্কৃতীরা, চাঞ্চল্য

নয়াদিল্লি, ৪ নভেম্বর(হি.স.) : সোমবার সন্ধ্যায় নয়াদিল্লির রোহিনীতে বিজেপি সাংসদ তথা সংগীত শিল্পী হংসরাজ হংসের দফতরের বাইরে হামলা চালাল অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীরা।  ঘটনাটি ঘটে এদিন সন্ধে ৬টা নাগাদ। তাঁর দফতর লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে অভিযোগ। যদিও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

সূত্রের খবর, হামলার সময় সাংসদের দফতর বন্ধ ছিল। দুষ্কৃতীরা এসেছিল একটি গাড়িতে চেপে। হংসরাজের দফতর লক্ষ্য করে গুলি চালিয়ে, দ্রুত তারা পালিয়ে যায়।

প্রত্যক্ষদর্শীদের মতে, রোহিনীর ডিসিপি এস ডি মিশ্র জানান, হামলাকারীদের পরনে ছিল পায়জামা ও গেরুয়া কুর্তা। গুলি চালিয়ে তারা চিত্‍‌কার করে বলতে থাকে, সাংসদের সঙ্গে তাদের অ্যাপয়েন্টমেন্ট ছিল। কিন্তু, বিজেপি সাংসদ অফিসেই আসেননি। এর পরেই তারা গাড়িতে উঠে পালিয়ে যায়। যদিও, আর একটি সূত্র বলছে, গাড়িতে করে একজনই এসেছিল। বয়স পঞ্চাশের আশপাশে। গুলি চালিয়ে সে পালিয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দিল্লি পুলিশের উচ্চপদস্থ কর্তারা। কে বা কারা এই হামলা চালাল, পুলিশের কাছে তা এখনও স্পষ্ট নয়। হামলাকারীদের শনাক্ত করতে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top