News Flash

  • Home
  • Uncategorized
  • অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করার দাবিতে অনশন তিস হাজারির আইনজীবীদের
Image

অভিযুক্ত পুলিশকর্মীদের সাসপেন্ড করার দাবিতে অনশন তিস হাজারির আইনজীবীদের

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : রবিবার থেকে অনির্দিষ্ট কালের জন্য অনশনে বসেছেন তিস হাজারি আদালতের আইনজীবীরা। পুলিশের গুলি চালানোর ঘটনার বিচারবিভাগীয় তদন্তের দাবি তুলেছে ক্ষিপ্ত আইনজীবীরা।

গাড়ি পার্কি করা নিয়ে আদালত চত্বরে শনিবার বিকেলে আইনজীবী এবং দিল্লি পুলিশের মধ্যে বচসা শুরু হয়। আইনজীবীদের অভিযোগ সেই সময় এক পুলিশকর্মী গুলি চালায়। যার জেরে আহত হন এক আইনজীবী। এরপরে পুলিশ-আইনজীবী খণ্ডযুদ্ধ বেঁধে যায়। ক্ষিপ্ত আইনজীবীরা আদালত চত্বরে থাকা গাড়ি পুড়িয়ে দেয়। এদিনের অনশন প্রসঙ্গে বলতে গিয়ে আইনজীবী অজয় গৌড় জানিয়েছেন, এটি অনির্দিষ্ট কালের জন্য ধর্মঘট। যে সকল পুলিশকর্মী আইনজীবীদের মারধর করেছে, তাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করে অবিলম্বে সাসপেন্ড করা উচিত। ২০০ জন আইনজীবী যারা পুলিশের মারে আহত হয়েছেন, তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত।

বর্তমানে দিল্লি পুলিশের ক্রাইম ব্রাঞ্চ বিষয়টি তদন্ত করেছে। কিন্তু তাতে সন্তুষ্ট নন আইনজীবীরা। এই প্রসঙ্গে অজয় গৌড় জানিয়েছেন, হাইকোর্টের কোনও বিচারপতিকে বিচারবিভাগীয় তদন্ত করা হোক।

তিস হাজারি আদালতে দুইটি মামলার জন্য আসা পাটনার আইনজীবী নদিম আখতার খান জানিয়েছেন, এক পুলিশ আধিকারিক আইনজীবীর উপর লক্ষ্য করে গুলি চালিয়েছে। অপরাধীদের উপর গুলি চালানো উচিত, শিক্ষিত মানুষদের উপর নয়। বার অ্যাসোসিয়েশনের প্রাক্তন সভাপতি তথা আইনজীবী আর এন ভট্ট জানিয়েছেন, শনিবার ডিসিপি নর্থের নির্দেশে আইনজীবীদের উপর হামলা চালায় পুলিশ। এমনকি আইনজীবীদের চেম্বার এবং গাড়িও ভাঙচুর করা হয়েছে। সোমবার সমস্ত ডিস্ট্রিক আদালতে কাজে যোগ না দিয়ে ধর্মঘট পালন করবে আইনজীবীরা। অভিযুক্ত পুলিশকর্মীদের দ্রুত সাসপেণ্ড করতে হবে। হাসপাতালে আইসিইউতে ভর্তি আইনজীবীদের দুই লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে দিল্লির বার কাউন্সিলের তরফে জানানো হয়েছে। অল্পবিস্তর জখম আইনজীবীদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। বার কাউন্সিলের তরফ থেকে সোমবার সমস্ত ডিস্ট্রিক আদালতে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top