News Flash

  • Home
  • Uncategorized
  • ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে, দাবি শিবসেনার
Image

১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে, দাবি শিবসেনার

মুম্বই, ৩ নভেম্বর (হি.স.) : মহারাষ্ট্রের সরকার গড়ার জন্য পর্যাপ্ত বিধায়কদের সমর্থন রয়েছে শিবসেনা কাছে। রবিবার সঞ্জয় রাউথ জানিয়েছেন যে তাঁদের কাছে ১৭০ জন বিধায়কের সমর্থন রয়েছে। এই  সংখ্যাটা ১৭৫-ও ছাড়িয়ে যাবে আগামীদিনে।

শুধুমাত্র মুখ্যমন্ত্রীর পদের জন্য যে বড় শরিক বিজেপি সঙ্গে দ্বন্দ্ব তা ফের স্পষ্ট করে দিয়ে সঞ্জয় রাউথ জানিয়েছেন, সরকার গঠন করা নিয়ে এখনও কোনও কথা বিজেপির সঙ্গে হয়নি। আগামীদিনে যদি আলোচনা হয় তবে তা শুধুমাত্র মুখ্যমন্ত্রী পদের জন্যই আলোচনা হবে। সমঝোতা না হলে শিবসেনা নিজেদের ক্ষমতা দেখাবে। মুখ্যমন্ত্রীর পদে শিবসেনার কোনও নেতা বসুক সেটাই চাইছে মহারাষ্ট্রবাসী। মিথ্যাবাদীদের উচিত চুপ করে বাড়িতে বসে থাকা।

উল্লেখ করা যেতে পারে বিধানসভা নির্বাচন বিজেপির সঙ্গে জোট করে লড়েছে শিবসেনা। কিন্তু মুখ্যমন্ত্রীর পদ আড়াই বছরের জন্য ভাগ করে নেওয়া নিয়ে জটিলতা সৃষ্টি হয় বিজেপি এবং শিবসেনার মধ্যে। ফলে দুই দলের সম্পর্কে অবনতি হতে থাকে। রাজনৈতিক মহলের মতে এনসিপি এবং কংগ্রেসের সমর্থনে সরকার গড়তে পারে শিবসেনা। ৮ নভেম্বর বর্তমান মহারাষ্ট্র সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে। বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ১০৫টি আসন, শিবসেনা দখলে যায় ৫৬টি আসন।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top