News Flash

  • Home
  • Uncategorized
  • পার্কিং নিয়ে বিবাদের ঘটনায় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির বৈঠক, উপস্থিত পুলিশ কমিশনার
Image

পার্কিং নিয়ে বিবাদের ঘটনায় দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতির বৈঠক, উপস্থিত পুলিশ কমিশনার

নয়াদিল্লি, ৩ নভেম্বর (হি.স.) : পার্কিং নিয়ে বিবাদের জেরে দিল্লির তিস হাজারি আদালতে আইনজীবী-পুলিশ সংঘর্ষের ঘটনায় রবিবার হাইকোর্টের প্রধান বিচারপতি আদালতের বিচারকদের সঙ্গে বৈঠক করবেন। জানা গিয়েছে, এই বৈঠকে দিল্লির পুলিশ কমিশনারকেও উপস্থিত থাকতে বলা হয়েছে। পুলিশ কমিশনারের উপস্থিতিতে ঘটনার পূর্ণাঙ্গ বিবরণ জানতে চাইবেন বিচারপতিরা। শনিবার বিকেলে আদালত চত্বরে পুলিশ-আইনজীবী সংঘর্ষের ঘটনার পর হাইকোর্টের বিচারপতি জি এস সিস্তানী,  বিচারপতি মুরলীধর এবং বিচারপতি বিপিন সাংভি ঘটনাস্থলে আসেন। এরপর তাঁরা জখম আইনজীবীদের দেখতে সেন্ট স্টেফেন্স হাসপাতালে যান। জানা গিয়েছে, এই ঘটনার প্রতিবাদে আইনজীবীরা নিজেদের তালাবন্ধ করে আদালতের ঘরে আটকে রেখেছে। পাশাপাশি পুলিশের এই কাজের প্রতিবাদে সোমবার কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে।

শনিবার বিকেল নাগাদ তিস হাজারি কোর্টের বাইরের চত্বরে ব্যাপক সংঘর্ষ বাঁধে পুলিশ ও আইনজীবীদের মধ্যে। পুলিশের বিরুদ্ধে গুলি ছোঁড়ার অভিযোগও ওঠে। জানা গিয়েছে, এক আইনজীবী গাড়ি পার্কিং নিয়ে পুলিশের সঙ্গে ঝামেলায় জড়িয়ে পড়লে ঘটনার শুরু হয়। এরপর পুলিশ আদালত চত্বর থেকে ওই আইনজীবীকে গ্রেফতার করে নিজেদের হেফাজতে নিয়ে যেতে গেলে তাঁকে ছাড়ানোর চেষ্টা করে তাঁর সহকর্মী ও বন্ধুরা।

অভিযোগ, আইনজীবীদের আটকাতে গুলি ছোঁড়ে পুলিশ। আর তাতে আহত হন এক আইনজীবী। তাঁকে সেন্ট স্টেফেন্স হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশের তরফে এই গুলি চালানোর কথা অস্বীকার করা হয়েছে। অন্যদিকে আদালত চত্বরে থাকা একটি পুলিশের গাড়িতেও আগুন লাগিয়ে দেওয়া হয়েছে। আগুন লাগার জেরে দিল্লির দূষিত পরিবেশের মধ্যেই আকাশে ওঠে কালো ধোঁয়ার কুন্ডলী। ফলে পরিবেশেরও ক্ষতি হয়েছে বলে দাবি উঠেছে।

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top