News Flash

Image

ধর্মনগরে দুঃসাহসিক চুরি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ কালী পুজোর শেষ রাতে ধর্মনগর শহরের বুকে ৪টি দোকানে হানা দেয় চোরের দল৷ ধর্মনগর শহরে বৃহস্পতিবার ছিল কালী পুজো শেষ রাত্র৷ দর্শনার্থীরা পুজো দেখে সবাই বাড়ি ফিরে যায়৷

বৃহস্পতিবার শেষ রাতের দিকে ধর্মনগর শহরের রাস্তাঘাট ছিল পুরোপুরি ফাঁকা৷ আর এই নির্জনতার সুযোগ নিয়ে নিশিকুটুম্ভদের দল হানা দেয় ধর্মনগর শহরের বুকে অফিসটিলা এলাকার ৪টি দোকানে৷ শুক্রবার সকালে দোকান মালিকেরা দোকান খুলে দেখতে পায় দোকানের জিনিসপত্র লণ্ডভণ্ড অবস্থায় রয়েছে৷ দোকানে চুরি হয়েছে বুঝতে পেরে দোকান মালিকরা খবর দেয় ধর্মনগর থানায়৷ সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌছায় ধর্মনগর থানার পুলিশ৷ যানা গেছে ৪টি দোকানের মধ্যে রয়েছে ২টি সাইকেলের দোকান, জলি স্টিল ইন্ডাস্ট্রি এবং সিমেন্টের দোকান৷ এই ৪টি দোকানে চোরের দল হানা দিয়ে ল্যাপটপ, নগদ অর্থ সহ আরো মুল্যবান সামগ্রী নিয়ে যায়৷ তদন্তে নেমেছে ধর্মনগর থানার পুলিশ৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top