News Flash

  • Home
  • Uncategorized
  • মজুরী না পেয়ে পঞ্চায়েতে তালা দিলেন রেগা শ্রমিকরা
Image

মজুরী না পেয়ে পঞ্চায়েতে তালা দিলেন রেগা শ্রমিকরা

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১ নভেম্বর৷৷ রেগার বকেয়া মজুরী না পেয়ে পঞ্চায়েতে তালা ঝুলালো ক্ষুব্ধ শ্রমিকরা৷ ঘটনা মুঙ্গিয়াকামী ব্লকের অধীন আঠারমুড়া এডিসি ভিলেজে৷ ঘটনার খবর পেয়ে মুঙ্গিয়াকামী ব্লকের আধিকারীক, ভাইস চেয়ারম্যান সহ মুঙ্গিয়াকামী থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে যায় এবং বকেয়া টাকা মিটিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়৷ এই প্রতিশ্রুতি পেয়ে শ্রমিকরা পঞ্চায়ত সচিব সহ অন্যান্য সদস্যদের তালামুক্ত করেছে৷


সংবাদে প্রকাশ, ওই এডিসি ভিলেজের সমস্ত রেগা শ্রমিকরা দুর্গা পূজার আগে নয়দিন রেগার কাজ করেছিলেন৷ পূজার পর আরও দুইদিন কাজ করেন৷ মোট ১১ দিনের মজুরী পাওনা শ্রমিকরা৷ দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা কেটে গেছে কিন্তু শ্রমিকরা আজও মজুরী পায়নি৷ রোজদিন পঞ্চায়েত অফিসে গিয়ে খোঁজ নিলে জানানো হয় কয়েকদিনের মধ্যে দেওয়া হবে৷ কিন্তু, তাদেরকে মজুরী দেওয়া হচ্ছে না৷ শেষে বাধ্য হয়ে শুক্রবার শ্রমিকরা পঞ্চায়েত অফিসে গিয়ে সচিব, জিআরএস ও পঞ্চায়েতের সদসদ্যের তালাবন্দী করে রাখে৷ পরে প্রশাসনের আধিকারীকরা ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে তালাবন্দী অবস্থা থেকে তাদের মুক্ত করা হয়৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top