News Flash

  • Home
  • Uncategorized
  • পাক ভূমিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিক্ষোভ
Image

পাক ভূমিতে প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে বিক্ষোভ

ইসলামাবাদ, ২ নভেম্বর (হি.স.) : পাকিস্তানের প্রধানমন্ত্রীকে এতদিন সেনার হাতের পুতুল বলত ভারত। এবার তাঁর নিজের দেশেই একথা শুনতে হচ্ছে প্রধানমন্ত্রী ইমরান খানকে। পাকিস্তানের সব বিরোধী দল তাঁকে তোপ দাগছেন সেনার হাতের পুতুল বলে। পাকিস্তানের বিরোধী দলগুলির দাবি, “ইমরান খান নন, পাকিস্তানের সরকার পরোক্ষে চালাচ্ছে সেনা বাহিনী।” তাঁরা বলছেন, পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুরসিতে ইমরানকে বসিয়েছে সেনা। জনগণের দ্বারা তিনি নির্বাচিত নন, বরং তিনি সেনাবাহিনীর নির্দেশিত প্রধানমন্ত্রী।

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের লক্ষ লক্ষ মানুষের ভিড়। যেদিকে, তাকানো যাবে সেদিকে শুধু মানুষ। প্রত্যেকের মুখে একটাই বুলি, আজাদি। পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই বিশাল বিক্ষোভের নেতৃত্ব দিয়েছেন পাকিস্তানের ইসলামপন্থী নেতা মৌলানা ফজলুর রহমান। পাকিস্তানের সব বিরোধীদের একত্রিত করেছেন এই মৌলানা রহমানই। তাঁর আয়োজিত এই বিক্ষোভ সমাবেশে শামিল হয়েছে পাকিস্তানের দুই প্রধান বিরোধী দল পাকিস্তান মুসলিম লিগ নওয়াজ এবং পাকিস্তান পিপলস পার্টি। ফজলুর রহমানের এই র‍্যালিতে লক্ষ লক্ষ পাকিস্তানের আম নাগরিক অংশ নিয়েছেন। এই ব়্যালির নাম রাখা হয়েছে আজাদি মার্চ।

 এই ব়্যালি থেকে ফজলুর ইমরানকে হুঁশিয়ারি দিয়েছেন, আগামী দুদিনের মধ্যে তিনি পদত্যাগ না করলে তাঁর বাড়িতে ঢুকে পড়বে বিক্ষোভকারীরা। তিনি জনসভায় বলেন, “পাকিস্তানকে শাসন করবে পাকিস্তানের জনগণের নির্বাচিত প্রতিনিধি। কোনও সংস্থার দ্বারা আমরা পরিচালিত হতে রাজি নই। আপনার কাছে দু’দিন আছে তাঁর আগেই পদত্যাগ করুন। আমরা এর বেশি ধৈর্য্য দেখাতে পারছি না। মানুষ ঠিক করবে মানুষ কী করবে। আমরা কাকে ভোট দেব আমরা ঠিক করব। আমাদের ভোট ছিনতাই করা হয়েছে।”

এই র‍্যালিতে উপস্থিত ছিলেন পাকিস্তান মুসলিম লিগ নওয়াজের নেতা শাহবাজ শরিফ এবং পাকিস্তান পিপলস পার্টির নেতা বিলওয়াল ভুট্টো-জারদারি। তাঁরা বলেন, “পাকিস্তানের সেনা ইমরান খানের সেনা নয়, পাকিস্তানের সেনা শুধু পাকিস্তানের মানুষের সেনা। আমরা আমাদের সেনাকে বিতর্কের ঊর্ধ্বে রাখতে চাই। দ্রুত আমরা এই প্রধানমন্ত্রীকে ছুঁড়ে ফেলে দেব।”

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top