News Flash

  • Home
  • Uncategorized
  • নির্বাচিত বিধায়কদের হুমকি দেওয়া হচ্ছে, বিজেপির বিরুদ্ধে তোপ সঞ্জয় রাউতের
Image

নির্বাচিত বিধায়কদের হুমকি দেওয়া হচ্ছে, বিজেপির বিরুদ্ধে তোপ সঞ্জয় রাউতের

মুম্বই, ২ নভেম্বর (হি.স.): মহারাষ্ট্রে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে বিজেপি-শিবসেনার মধ্যে দ্বন্দ্ব মিটছেই না| বরং পরিস্থিতি ক্রমশই ঘোরালো হচ্ছে| কারণ মহারাষ্ট্রে বর্তমান বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ৮ নভেম্বর| তার আগে মুখ্যমন্ত্রিত্ব নিয়ে সিদ্ধান্তে পৌঁছতে না পারলে পরিস্থিতি রাষ্ট্রপতি শাসনের দিকে মোড় নিতে পারে বলেও ইঙ্গিত দিয়েছেন মহারাষ্ট্রের অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা সুধীর মুনগন্টীওয়ার| মহারাষ্ট্রে সরকার গঠন নিয়ে বিলম্ব কেন? এ প্রসঙ্গে শনিবার শিবসেনার প্রবীণ নেতা সঞ্জয় রাউত বলেছেন, ‘কোনও রাজ্যে সরকার গঠন নিয়ে যদি বিলম্ব হয়ে থাকে, এবং ক্ষমতাসীন দলের একজন মন্ত্রী বলছেন সরকার গঠন না হলে রাষ্ট্রপতি শাসনও জারি হতে পারে, নির্বাচিত বিধায়কদের পক্ষে তা কি হুমকির সমান নয়?

শিবসেনা-বিজেপি দড়ি টানাটানির মধ্যেই এনসিপি প্রধান শরদ পওয়ারের সঙ্গে বৈঠক করেছেন সঞ্জয় রাউত| এনসিপি সুপ্রিমোর সঙ্গে বৈঠক প্রসঙ্গে শনিবার সঞ্জয় রাউত বলেছেন, ‘বর্তমানে মহারাষ্ট্রে যে ধরনের পরিস্থিতি বিরাজ করছে, এই পরিস্থিতিতে শিবসেনা ও বিজেপি ছাড়া প্রতিটি রাজনৈতিক দল একে অপরের সঙ্গে আলোচনা করছে|’

প্রসঙ্গত, শিবসেনার মতে- মহারাষ্ট্রের মানুষ চান মুখ্যমন্ত্রী হোক তাঁদের দল থেকেই| এই পরিস্থিতিতে মহারাষ্ট্রের অর্থমন্ত্রী তথা বিজেপি নেতা সুধীর মুনগন্টীওয়ার রাষ্ট্রপতি শাসনের ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘মহারাষ্ট্রবাসী কোনও নির্দিষ্ট দলকে ভোট দেননি| ভোট দিয়েছেন বিজেপি-শিবসেনা জোটকে| নির্ধারিত সময়ের মধ্যে সরকার গঠন করতে না পারলে, রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে|’ আর তাতেই চোটেছে শিবসেনা|

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top