News Flash

  • Home
  • Uncategorized
  • চিদম্বরমের জামিনের আবেদনে বিরোধিতা ইডির, পরবর্তী শুনানি ৪ নভেম্বর
Image

চিদম্বরমের জামিনের আবেদনে বিরোধিতা ইডির, পরবর্তী শুনানি ৪ নভেম্বর

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.) : জামিন পাওয়ার সম্ভাবনা আরও ক্ষীণ হয়ে গেল প্রাক্তন অর্থমন্ত্রী পি চিদম্বরমের। আইএনএক্স মিডিয়া মামলায় শনিবার দিল্লি হাইকোর্টে চিদম্বরমের জামিনের আবেদনের বিরোধিতা করল এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট।

কেন্দ্রীয় আর্থিক তদন্ত সংস্থার পক্ষ থেকে জামিনের আবেদনের বিরোধিতা করে বলা হয়, যেভাবে চিদম্বরম আইন ভেঙেছেন তাতে তাঁকে জামিন পাওয়া উচিত নয়। ব্যক্তিগত লাভের জন্য নিজের পদের অপব্যবহার করেছেন চিদম্বরম। আজ একটি হলফনামা দিয়ে এই যুক্তি খাড়া করেছে ইডি। আগামী ৪ নভেম্বর জামিনের আবেদনের পরবর্তী শুনানি হবে। শুনানি হবে বিচারপতি সুরেশ কাইতের আদালতে।

উল্লেখ্য, গত ২২ অক্টোবর আইএনএক্স মিডিয়া সংক্রান্ত সিবিআইয়ের করা একটি মামলায় চিদম্বরমকে জামিন দেয় সুপ্রিম কোর্ট। তার পরেও বর্তমানে রয়েছেন তিহাড় জেলে। ইডির করা একটি মামলায় বর্তমানে তিনি ইডি হেফাজতে রয়েছেন।

২০১৭ সালের ১৫ মে আইএনএক্স মিডিয়া মামলা দায়ের করে সিবিআই। অভিযোগ ছিল বিদেশ থেকে বিনিয়োগ আনার ক্ষেত্রে ফরেন ইনভেস্টমেন্ট বোর্ডের নিয়ম ভেঙেছে কোম্পানি। ২০০৭ সালে চিদম্বরম কেন্দ্রীয় অর্থমন্ত্রী থাকাকালীন ৩০৫ কোটি টাকা আনে আইএনএক্স মিডিয়া। কিন্তু মাত্র ৪.৬২ কোটি টাকা নেওয়ার অনুমতি ছিল তাদের। সেক্ষেত্রে প্রয়োজনীয় অনুমতি দেওয়া হয় চিদম্বরমের মন্ত্রক থেকে। বিদেশের ওই টাকা ঘুরপথে ঢুকেছে চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমের কোম্পানিতে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top