News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা হলেন ভূপেন্দ্র সিং হুডা
Image

হরিয়ানায় কংগ্রেসের পরিষদীয় দলনেতা হলেন ভূপেন্দ্র সিং হুডা

নয়াদিল্লি, ২ নভেম্বর (হি.স.): বিজেপিকে টক্কর দিতে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র সিং হুডার উপরেই আস্থা রাখলেন কংগ্রেসের জাতীয় সভানেত্রী সোনিয়া গান্ধী। শনিবার তাঁকে পরিষদীয় দলনেতা হিসেবে বেছে নিলেন কংগ্রেস সভানেত্রী।

হরিয়ানায় সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপিকে জোর টক্কর দিয়েছেন ভূপেন্দ্র সিং হুডা। মূলত তাঁর কাঁধেই ভর করে রাজ্য রাজনীতিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে কংগ্রেস। এর পুরস্কার স্বরূপ রাজ্য বিধানসভায় কংগ্রেসের পরিষদীয় দলনেতার দায়িত্ব দেওয়া হয়েছে হুডাকে। শনিবার পরিষদীয় দলনেতা হিসেবে ভূপেন্দ্র সিং হুডার নাম বেছে নিলেন সোনিয়া গান্ধী। এদিন দিল্লিতে সাংবাদিকের মুখোমুখি হয়ে গুলাম নবি আজাদ তার নাম ঘোষণা করেন।

হরিয়ানায় কংগ্রেসের পর্যবেক্ষক মধুসূধন মিস্ত্রী জানিয়েছেন নবনির্বাচিত কংগ্রেস বিধায়কেরা চেয়েছিলেন দলের পরিষদীয় দলনেতা পদের বিষয়ে সিদ্ধান্ত নিক কংগ্রেসের জাতীয় সভানেত্রী। সেই অনুসারে ভূপেন্দ্র সিং হুডাকে বেছে নিলেন সোনিয়া গান্ধী। এদিন গুলাম নবি আজাদ জানিয়েছেন, কংগ্রেসের প্রদেশ সভানেত্রী কুমারী শৈলজা এবং ভূপেন্দ্র সিং হুডার নেতৃত্বে কম সময়ে হরিয়ানায় ভাল ফল করেছে কংগ্রেস।  

উল্লেখ করা যেতে পারে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বিজেপি পেয়েছে ৪০, কংগ্রেস ৩১, জননায়ক জনতা পার্টি (জেজেপি) ১০, আইএনএলডি এক, হরিয়ানা লোকহিত পার্টি এক এবং সাতটি আসন পেয়েছে নির্দল। নির্দল এবং জেজেপি-কে সঙ্গে নিয়ে জোট করে ক্ষমতায় আসে বিজেপি।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top