News Flash

  • Home
  • Uncategorized
  • চাকুরী দেওয়ার নামে চল্লিশ লক্ষাধিক টাকা হাপিজ করার দায়ে গ্রেপ্তার প্রতারক
Image

চাকুরী দেওয়ার নামে চল্লিশ লক্ষাধিক টাকা হাপিজ করার দায়ে গ্রেপ্তার প্রতারক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১ নভেম্বর৷৷ প্রায় ৪০ লক্ষটাকার প্রতারণার দায়ে গ্রেফতার এক যুবক৷ ঘটনা উত্তর জেলার ধর্মনগরে৷ ঘটনার বিবরণে যানা যায়৷ ধর্মনগর চন্দ্রপুরের বাসিন্দা অলক নাগের ছেলে বিশাল নাগ দির্ঘ দিন যাবদ ধর্মনগর সহ রাজ্যের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন অজুহাতে বেকার যুবকদের প্রলোভনের ফাঁদে ফেলে টাকা সংগ্রহ করতো৷ অবশেষে তার প্রতারণার মুখোশ প্রকাশ্যে আসতেই সে গা ডাকা দেয়৷ তাকে না পেয়ে প্রতারিত যুবকরা গত ২৮ সেপ্ঢেম্বর ধর্মনগরের প্রতারক বিশাল নাগের বিরুদ্ধে ধর্মনগর থানায় মামলা করেন৷ সেই মোতাবেক গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে ধর্মনগরের পুলিশ বিশাল নাগকে তার নিজ বাড়ি থেকেই জালে তুলেন৷

প্রতারিত এক যুবক জানায়৷ বিশাল দির্ঘ দিন আগেই তার কাছ থেকে পাথরের ব্যাবসা করবে বলে প্রায় ১০ লক্ষ টাকা হাফিজ করে৷আরো এক যুবক জানায় বিশাল নাগ রেলওয়ে দপ্তরে চাকুরি পাইয়ে দেবার কথা বলেও একাধিক যুবকের কাছ থেকে টাকা সংগ্রহ করেছে৷পুলিশ জানিয়েছে ইতি মধ্যে প্রতারক বিশালের বিরুদ্ধে প্রায় ২৭ জন প্রতারনার অভিযোগ করেছেন৷ আনুমানিক হিসেবে প্রায় ৪০ লক্ষ টাকা হজম করেছে সে৷ টাকার পরিমাণ আরো বারতে পারে বলে পুলিশের আশঙ্কা৷এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে৷ গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ৷

Releated Posts

শস্য সাইলো প্রকল্পে একচেটিয়া সুবিধা দেওয়ার অভিযোগ খারিজ করল এফসিআই

নয়াদিল্লি, ২ জুন (আইএএনএস): শস্য সংরক্ষণের আধুনিক সাইলো প্রকল্পের বরাত প্রদানের ক্ষেত্রে পক্ষপাতিত্ব ও একচেটিয়া ব্যবসাকে উৎসাহ দেওয়ার…

ByByNews Desk Jun 2, 2026

অসম বিধানসভায় ইউসিসি পাস, ‘প্রত্যেক নাগরিকের জন্য অভিন্ন আইন কার্যকর করতে প্রতিশ্রুতিবদ্ধ’: অমিত শাহ

নয়াদিল্লি, ২৭ মে (আইএএনএস): অসম বিধানসভায় অভিন্ন দেওয়ানি বিধি (ইউসিসি) বিল পাস হওয়ায় রাজ্যের মানুষকে অভিনন্দন জানালেন কেন্দ্রীয়…

ByByNews Desk May 27, 2026

কাবুলের হাসপাতালে পাকিস্তানি হামলার নিরপেক্ষ তদন্তের দাবি পুনর্ব্যক্ত রাষ্ট্রসংঘের বিশেষ দূতের

কাবুল, ২২ মে (আইএএনএস): আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতি বিষয়ক রাষ্ট্রসংঘের বিশেষ দূত রিচার্ড বেনেট কাবুলের ওমিদ পুনর্বাসন হাসপাতালে পাকিস্তানের…

ByByNews Desk May 22, 2026

ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’ কর্মসূচির সূচনা, ধলাই জেলার ৩৫ জনের অভিযোগ শুনলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২০ মে : রাজ্যের সাধারণ মানুষের সঙ্গে সরকারের সরাসরি যোগাযোগ আরও সুদৃঢ় করতে ভার্চুয়াল মাধ্যমে ‘মুখ্যমন্ত্রী সমীপেষু’…

ByByReshmi Debnath May 20, 2026
Scroll to Top