News Flash

  • Home
  • Uncategorized
  • সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই দেশের একতা ও অখণ্ডতা রক্ষিত আছে : ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী
Image

সর্দার বল্লভভাই প্যাটেলের জন্যই দেশের একতা ও অখণ্ডতা রক্ষিত আছে : ত্রিপুরার উপমুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ স্বাধীন ভারতের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে আজ দেশ তথা রাজ্য জুড়ে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়েছে৷ এই কর্মসূচিতে আজ পশ্চিম ত্রিপুরা জেলাশাসকের কার্যালয়ের উদ্যোগে মুক্তধারা অডিটোরিয়ামে এক সেমিনারের আয়োজন করা হয়েছিল৷


সেমিনারে প্রধান অতিথির ভাষণে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা ভারতবর্ষের অখণ্ডতা ও একতা রক্ষার্থে স্বাধীন ভারতবর্ষের প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী স্বাধীনতা সংগ্রামী সর্দার বল্লভভাই প্যাটেলের অবদানের কথা উল্লেখ করেন৷ তিনি বলেন, তৎকালীন সময়ে ভারতবর্ষকে একত্রিত করার চিন্তাধারা সর্দার বল্লভভাই প্যাটেলের মধ্যে দেখেছি আমরা ৷ তিনি ৫০০-এর বেশি দেশীয় রাজন্যশাসিত ছোট ছোট রাজ্যগুলিকে একত্রিত করে ভারতবর্ষের সাথে সংযুক্তিকরণ করে দেখিয়েছেন৷ যা আজ বৃহত্তর ভারতবর্ষ রূপে দেখছি আমরা ৷ উপমুখ্যমন্ত্রীর কথায়, সর্দার বল্লভভাই প্যাটেলের প্রচেষ্টাতেই এটা সম্ভব হয়েছে ৷ নইলে আজকের ভারতবর্ষের ভৌগোলিক মানচিত্র এমন থাকত না৷ সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি রাষ্ট্র গঠনের জন্য সবকিছু ত্যাগ করেছিলেন, বলেন তিনি৷


উপমুখ্যমন্ত্রী দেববর্মা বলেন, দেশের জনপ্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে ২০১৪ সাল থেকে সমগ্র দেশ জুড়ে জাতীয় একতা দিবস পালনের মধ্য দিয়ে আমরা এই মহান ব্যক্তিত্বকে স্মরণ করে থাকি৷ তিনি আরও বলেন, ভারতবর্ষ একই সূত্রে বাঁধা৷ ভারতবর্ষকে বুঝতে হলে দেশের সংসৃকতি ও ইতিহাস জানতে হবে৷


অনুষ্ঠানে বিশেষ অতিথির ভাষণে ত্রিপুরা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অরুণোদয় সাহা ভারতের সাথে ত্রিপুরার সংযুক্তিকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে বলেন, দেশের অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার্থে সর্দার বল্লভভাই প্যাটেলের অবদান অনস্বীকার্য৷ তাঁর উদ্যোগে ও অদম্য প্রচেষ্টার মধ্য দিয়েই আজকের আধুনিক ভারতবর্ষ৷


অনুষ্ঠানে অন্যান্যদের পাশাপাশি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের সভাধিপতি অন্তরা দেব সরকার, রাজ্য পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং, বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের আইজি সলোমন যশকুমার মিনজ, পশ্চিম ত্রিপুরা জেলার ভারপ্রাপ্ত জেলাশাসক তপনকুমার দাস, তথ্য ও সংসৃকতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস প্রমুখ৷

উপস্থিত অতিথিগণ দেশের অখণ্ডতা ও ঐক্য রক্ষার্থে সর্দার বল্লভভাই প্যাটেলের জীবনীর বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন৷ অনুষ্ঠানে তথ্য ও সংসৃকতি দফতরের শিল্পীগণ উদ্বোধনী সংগীত পরিবেশন করেন৷ অনুষ্ঠানের শুরুতে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা-সহ অন্যান্য অতিথিগণ সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top