News Flash

  • Home
  • Uncategorized
  • সর্দার প্যাটেল ভারতবর্ষকে শক্তিশালী ও স্বাভিমানী দেশ হিসেবে গঠন করতে চেয়েছিলেন : বিপ্লব কুমার দেব
Image

সর্দার প্যাটেল ভারতবর্ষকে শক্তিশালী ও স্বাভিমানী দেশ হিসেবে গঠন করতে চেয়েছিলেন : বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ অক্টোবর৷৷ স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেল ভারতবর্ষকে একটি শক্তিশালী ও স্বাভিমানী দেশ হিসেবে গঠন করতে চেয়েছিলেন৷ আজ ৭০ বছর পর দেশের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি সেই দিশায় দেশ গঠনের কাজ করছেন এবং আগামী ২০৩০ সালের মধ্যে ভারতকে বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ দেশ হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন৷ বৃহস্পতিবার বিকেলে স্বামী বিবেকানন্দ ময়দানে স্বাধীন ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী লৌহপুরুষ সর্দার বল্লভভাই প্যাটেলের ১৪৪-তম জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাজ্য গৃহ দফতর আয়োজিত প্যারেড ও ব্যান্ড শো অনুষ্ঠানে এ-কথা বলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷


প্রসঙ্গত, আজ সারা দেশের সঙ্গে রাজ্যেও সর্দার বল্লভভাই প্যাটেলের জন্মজয়ন্তী উপলক্ষ্যে রাষ্ট্রীয় একতা দিবস উদযাপিত হয়েছে৷ এরই অঙ্গ হিসেবে রাজ্য সরকারের গৃহ দফতর প্যারেড ও ব্যান্ড শো-র আয়োজন করেছিল৷ অনুষ্ঠানে প্রধান অতিথি মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেন, সর্দার বল্লভভাই প্যাটেল একজন দূরদর্শী রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রেমী ও আইনজ্ঞ ছিলেন৷ তিনি বিনাযুদ্ধে ও বিনা রক্তপাতে ৫৬৫টি প্রদেশকে ভারতের সঙ্গে সংযুক্তিকরণের মাধ্যমে ঐক্যবদ্ধ ভারত গঠন করেছিলেন৷ তাই তাঁর জন্মদিনটিতেই দেশের প্রধানমন্ত্রী ‘ঐক্যের জন্য দৌড়’ কর্মসূচির সূচনা করেছিলেন৷ আজ আমাদের রাজ্যেও ‘ঐক্যের জন্য দৌড়’ অনুষ্ঠিত হয়েছে, বলেন তিনি৷


মুখ্যমন্ত্রী জানান, সর্দার বল্লভভাই প্যাটেলের প্রতি শ্রদ্ধার্ঘ্য হিসেবে প্রধানমন্ত্রীজি গুজরাটে সর্দার বল্লভভাই প্যাটেলের ১৮২ মিটার উঁচু মূর্তির উদ্বোধন করেছেন৷ যা বিশ্বের সবচেয়ে উঁচু মূর্তি৷ দেশ-বিদেশ থেকে প্রতিদিন প্রচুর মানুষ মূর্তিটি দেখতে আসেন এবং সর্দার বল্লভভাই প্যাটেলের রাষ্ট্রপ্রেম, কৃতিত্ব ও অবদান সম্পর্কে অবহিত হচ্ছেন, বলেন তিনি৷


মুখ্যমন্ত্রীর কথায়, ভারতীয় কৃষ্টি-সংসৃকতি, জাতি, ধর্ম, ভৌগোলিক স্থিতি, প্রাকৃতিক সৌন্দর্য, ধর্মীয় নিষ্ঠা, রাজনৈতিক অধিকার ইত্যাদি সবমিলেই রাষ্ট্রীয় একতা৷ তাঁর দাবি, ভারতবাসী দেশের যে কোনও প্রান্তেই থাকুন না-কেন প্রত্যেকেরই একমাত্র লক্ষ্য থাকে দেশ এবং দেশের একতাকে রক্ষা করা৷ দেশের সেনাবাহিনী, পুলিশবাহিনী এবং সমস্ত দেশবাসী মিলে সর্দার বল্লভভাই প্যাটেলের স্বপ পূরণে এগিয়ে আসবেন বলে এদিন মুখ্যমন্ত্রী আশা প্রকাশ করেন৷


এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, পুলিশের ভারপ্রাপ্ত মহানির্দেশক রাজীব সিং, মুখ্যমন্ত্রী-জায়া নিতি দেব, বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস এবং রাজ্য পুলিশের পদস্থ আধিকারিকগণ৷ অনুষ্ঠানে প্যারেডে অংশগ্রহণ করেন বিএসএফ, সিআরপিএফ, আসাম রাইফেলস, ত্রিপুরা মহিলা পুলিশ, টিএসআর প্রথম ও দ্বিতীয় বাহিনীর জওয়ানরা৷ ব্যান্ড শো-য় অংশগ্রহণ করেন বিএসএফ, আসাম রাইফেলস, কেটিডি সিং পুলিশ ট্রেনিং কলেজ এবং টিএসআর প্রথম ও দ্বিতীয় বাহিনীর জওয়ানরা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top