News Flash

  • Home
  • Uncategorized
  • ২০১৩ দাঙ্গা মামলা : রাউস অ্যাভিনিউ আদালতে জামিন মঞ্জুর আপ বিধায়ক অখিলেশ-সহ তিনজনের
Image

২০১৩ দাঙ্গা মামলা : রাউস অ্যাভিনিউ আদালতে জামিন মঞ্জুর আপ বিধায়ক অখিলেশ-সহ তিনজনের

নয়াদিল্লি, ১ নভেম্বর (হি.স.): গ্রেফতার হয়েও স্বস্তি পেলেন আম আদমি পার্টির বিধায়ক অখিলেশ পি ত্রিপাঠি-সহ তিনজন| ২০১৩ সালের দাঙ্গা মামলায় একাধিকবার সমন ও পরোয়ানা পাঠানো সত্ত্বেও, আদালতে হাজিরা দেননি আপ বিধায়ক অখিলেশ পি ত্রিপাঠি এবং আরও দু’জন| শুক্রবারই অখিলেশকে হেফাজতে নেওয়া হয়| গ্রেফতার হওয়ার পরই দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আর্জি জানান অখিলেশ| রাউস অ্যাভিনিউ আদালত অখিলেশের জামিনের আবেদন মঞ্জুর করেছে| এছাড়াও আরও দু’জনকে জামিন মঞ্জুর করেছে রাউস অ্যাভিনিউ আদালত| ২০১৩ সালের দাঙ্গা মামলায় ২৫,০০০ টাকার নিশ্চয়তায় অখিলেশ এবং আরও দু’জনকে জামিন মঞ্জুর করেছে রাউস অ্যাভিনিউ আদালত|

শেষ শুনানির দিন, গত ৩০ অক্টোবর আদালতে হাজিরা না দেওয়ায় অখিলেশ এবং আরও দু’জনের বিরুদ্ধে জামিন অযোগ্য পরোয়ানা জারি করা হয়| এরপর শুক্রবার অখিলেশকে গ্রেফতার করার পর বিশেষ সিবিআই আদালতের বিচারপতি অজয় কুমার কুহার এজলাসে তোলা হয়| রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানালে, অখিলেশ-সহ তিনজনের জামিনের আবেদন মঞ্জুর হয়েছে| প্রসঙ্গত, দিল্লি পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেওয়ায় আপ বিধায়ক অখিলেশ-সহ ১৮ জনের বিরুদ্ধে চার্জ গঠন করা হয়েছিল|

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top