News Flash

  • Home
  • Uncategorized
  • ভালোবাসার দাবি, কৈলাসহরে ধরনায় বসলেন ‘প্রেমিক’ যুবক
Image

ভালোবাসার দাবি, কৈলাসহরে ধরনায় বসলেন ‘প্রেমিক’ যুবক

নিজস্ব প্রতিনিধি, কৈলাসহর, ৩১ অক্টোবর৷৷ পশ্চিমবঙ্গের ছায়া এখন ত্রিপুরায় পড়েছে৷ বিবাহিত মহিলার প্রেমে পড়ে আজ ভালোবাসার দাবি নিয়ে নিজের গ্রামে ধরনায় বসেছেন এক ‘প্রেমিক’ যুবক৷ তবে পুলিশ তাকে আটক করেছে৷ কিন্তু ওই মহিলা কেন তাকে প্রত্যাখ্যান করেছেন তা না জানানো পর্যন্ত মুখে আহার তুলবেননা বলে যুবকটি পুলিশকে সাফ জানিয়ে দিয়েছেন৷


বৃহস্পতিবার ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার গুলধারপুর গ্রামের বাসিন্দা অতনু সিনহা (২৫) সকাল ১১টায় নিজের গ্রামেই ধরনায় বসেন৷ তিনি জানান, পার্শবর্তী গ্রামের এক মহিলার সাথে তার দু-বছর ধরে প্রণয়ের সম্পর্ক৷ মহিলাটি তার সাথে পালিয়ে গিয়ে তাকে বিয়ে করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন, দাবি করেন যুবক৷ কিন্তু এখন নাকি প্রেমিকা মহিলা তার নিজের কথার খেলাপ করছেন৷ তাই আজ তিনি ধরনায় বসেছেন, বলেন অতনু৷ জানা গেছে, মহিলাটি দুই সন্তানের জননী৷


এদিকে খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ ধরনাস্থল গ্রামে গিয়ে অতনুকে আটক করে তুলে নিয়ে এসেছে৷ কিন্তু থানার ভেতরেই যুবকটি ফের ধরনায় বসে গেছেন৷ তার দাবি, নির্জলা উপবাস করেই ধরনা জারি রাখবেন তিনি৷ তার সাফ কথা, ওই মহিলা তাকে কেন প্রত্যাখ্যান করেছেন তা নিজে এসে জানাতে হবে৷ তার পরই তিনি ধরনা ছেড়ে ওঠে যাবেন৷ অতনুর অভিযোগ, ভালোবাসার টোপ দিয়ে তার অনেক ক্ষতি করেছেন ওই মহিলা৷ তার কাছ থেকে প্রচুর টাকাও আত্মসাৎ করেছেন তিনি৷ কিন্তু এখন সমস্ত কিছু অস্বীকার করছেন প্রেমিকা৷ এদিকে পুলিশ জানিয়েছে, অতনুকে আটক করা হয়েছে৷ তাকে পাগলামো বন্ধ করার জন্য বোঝানোও হচ্ছে৷


অন্যদিকে, ওই কথিত প্রেমিকা কৈলাসহর মহিলা থানায় অতনুর বিরুদ্ধে মামলা করবেন বলে জানিয়েছেন৷ সম্প্রতি পশ্চিমবঙ্গেও অনুরূপ একাধিক ঘটনা সংগঠিত হয়েছে৷ ত্রিপুরায়ও পশ্চিমবঙ্গের প্রভাব লক্ষ্য করা যাচ্ছে বলে দাবি স্থানীয় জনগণের৷ তাঁদের মতে, পশ্চিমবঙ্গ থেকেই অনুপ্রাণিত হয়ে হয়ত ওই যুবক এমন ঘটনা ঘটিয়েছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top