News Flash

  • Home
  • Uncategorized
  • বিধানসভায় বিরোধী আসনেই বসবে এনসিপি, জল্পনা উড়িয়ে দাবি জয়ন্ত পাটিলের
Image

বিধানসভায় বিরোধী আসনেই বসবে এনসিপি, জল্পনা উড়িয়ে দাবি জয়ন্ত পাটিলের

মুম্বই, ৩০ অক্টোবর (হি.স.) :  মহারাষ্ট্র বিধানসভায় বিরোধী আসনেই বসবে এনসিপি এবং তাদের জোটশরিক কংগ্রেস। বুধবার সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে এমনই দাবি করেছেন এনসিপি নেতা জয়ন্ত পাটিল। জনাদেশকে সম্মান জানাতে তাদের এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি।

জোট শরিক বিজেপির সঙ্গে শিবসেনার মনোমালিন্য জেরে অনেক রাজনৈতিক জল্পনা তৈরি হয়েছে মহারাষ্ট্রে। এমনও শোনা যাচ্ছে যে বিজেপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করে এনসিপি এবং কংগ্রেসের সঙ্গে জোট গড়ে ক্ষমতায় আসতে চাইছে শিবসেনা। কিন্তু এদিন সমস্ত জল্পনা উড়িয়ে দিয়ে জয়ন্ত পাটিল জানিয়েছেন, ‘জনগণ তাদের জনাদেশে আমাদের বিরোধী আসনে বসতে বলেছে। আমরা সেই কর্তব্য পালন করব।’ অপর এক এনসিপি নেতা অজিত পাওয়ার জানিয়েছেন, সরকারের ভুলগুলি তুলে ধরাই এখন এনসিপির কর্তব্য। সমাজের সকলস্তরের মানুষের উপর সরকারের ভ্রান্ত নীতি যাতে ক্ষতি করতে না পারে সেই দিকেই নজর রাখবে এনসিপি।

এর আগে মঙ্গলবার এনসিপি মুখপাত্র নবাব মালিক জানিয়েছেন, বিধানসভায় বিজেপি যদি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ না করতে না পারে, তা হলে পরিপূরক সরকারের গঠনের চিন্তা ভাবনা করা হবে।
উল্লেখ করা যেতে বড়শরিক বিজেপিকে আড়াই বছর করে মুখ্যমন্ত্রীর পদ ভাগ করে নেওয়ার প্রস্তাব দিয়েছিল শিবসেনা। কিন্তু সেই দাবি খারিজ করে দেন দেবেন্দ্র ফড়নবিশ। বর্তমানে যা পরিস্থিতি তাতে বিধানসভায় ১০৫ জন বিধায়ক রয়েছে বিজেপির। শিবসেনার ৫৬, এনসিপি ৫৪ এবং কংগ্রেসের কাছে ৪৪জন বিধায়ক রয়েছে। ২৮৮ আসন বিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে প্রয়োজন ১৪৫ আসনের।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top