News Flash

  • Home
  • Uncategorized
  • মহারাষ্ট্রে বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন দেবেন্দ্র ফরণবীশ
Image

মহারাষ্ট্রে বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত হলেন দেবেন্দ্র ফরণবীশ

মুম্বই, ৩০ অক্টোবর (হি.স.) : বুধবার মহারাষ্ট্রের বিধানভবনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি)-র নবনির্বাচিত বিধায়কদের বৈঠকে কার্যবাহী মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফরণবীশকে  সর্বসম্মতিক্রমে বিজেপি বিধায়ক দলের নেতা নির্বাচিত করা হয়েছে৷ এদিন দলের রাজ্য সভাপতি চন্দ্রকান্ত পাটিল এবং অর্থমন্ত্রী সুধীর গুন্টিবার তাঁর নাম প্রস্তাব করেন৷ নাম প্রস্তাবের পরই নবনির্বাচিত বিজেপি বিধায়করা হাত তুলে সমর্থন জানান৷  এদিন কেন্দ্রীয় পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কৃষি এবং কিষান কল্যাণ মন্ত্রী নরেন্দ্র সিং তোমার এবং বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি অবিনাশ রায় খান্না৷ জানা গিয়েছে, আগামী শুক্রবার শিবসেনার পক্ষ থেকে নবনির্বাচিত বিধায়ক দলের বৈঠকে তাদের দলের নেতাকে নির্বাচিত করা হবে৷

মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পর বিজেপি-শিবসেনা জোট জয় করে৷ কিন্তু  মুখ্যমন্ত্রী পদ নিয়ে দুদলের দড়ি টানাটানিতে নতুন সরকার গঠন করার ক্ষেত্রে জটিলতা দেখা দিয়েছে৷ শিবসেনা এই রাজ্যে বিজেপির কাছে ৫০ শতাংশ ক্ষমতা নেওয়ার দাবি জানিয়েছে। অর্থাৎ শিবসেনা আড়াই বছরের জন্য মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে অন্যতম দাবি করছে। আর এই দাবি মানতে নারাজ বিজেপি নেতৃত্ব৷  ২৮৮ আসনবিশিষ্ট মহারাষ্ট্র বিধানসভার এবারের নির্বাচনে বিজেপি ১০৫টি, শিবসেনা ৫৬টি, এনসিপি ৫৪ টি এবং কংগ্রেস ৪৪টি ছাড়াও নির্দল ২৯ টি আসন দখল করেছে। এই নির্বাচনে বিজেপি এবং শিবসেনা জোট করে নির্বাচনে প্রতিদ্বন্ধিতা করেছিল।

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top