News Flash

  • Home
  • Uncategorized
  • ভাইফেঁটা নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব
Image

ভাইফেঁটা নিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৯ অক্টোবর৷৷ ‘‘ভাইয়ের কপালে দিলাম ফেঁটা, যম দুয়ারে পড়ল কাঁটা৷ যমুনা দেয় যমকে ফেঁটা, আমি দেই আমার ভাইকে ফেঁটা৷’’ শুধু মন্ত্রোচ্চারণেই নয়, ভাই-বোনের নিবিড় সম্পর্ককে আরও সুদৃঢ় করার উৎসব ভ্রাতৃদ্বিতীয়া সারা ত্রিপুরাতে মহাধুমধামে পালিত হচ্ছে৷ ওই উৎসবে শামিল হয়েছেন রাজ্যে মুখ্যমন্ত্রীও৷ মঙ্গলবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের সরকারি বাসভবনে ভ্রাতৃদ্বিতীয়ার আয়োজন করা হয়েছিল৷ কচিকাঁচা-সহ প্রচুর মহিলা আজ মুখ্যমন্ত্রীকে ফেঁটা দিয়েছেন৷


এদিন মুখ্যমন্ত্রীকে ফেঁটা দেওয়ার অনুভূতি তুলে ধরে জনৈক মহিলা বলেন, সারা রাজ্যের দায়িত্ব যাঁর কাঁধে, তাঁর দীর্ঘায়ু কামনা করেছি৷ তিনি বলেন, গতবছর ভ্রাতৃদ্বিতীয়ায়ও মুখ্যমন্ত্রীকে ফেঁটা দিয়েছিলাম৷ আজ কচিকাঁচারাও মুখ্যমন্ত্রীকে ফেঁটা দিয়ে খুবই আনন্দ অনুভব করছে৷ অষ্টম শ্রেণিতে পাঠরত জনৈক ছাত্রী বলে, এই প্রথম মুখ্যমন্ত্রীকে ফেঁটা দিয়েছি৷ তাঁর আশীর্বাদ চেয়েছি৷ তাঁর কথায়, এই রাজ্যের মঙ্গল কামনার পাশাপাশি মুখ্যমন্ত্রীর মঙ্গল হোক প্রার্থনা করেছি৷


এদিন প্রদেশ বিজেপি মহিলা মোর্চার সভানেত্রী পাপিয়া দত্ত বলেন, এবারও মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবকে ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে ফেঁটা দিয়েছি৷ তাঁর কথায়, সারা রাজ্যের জন্য মুখ্যমন্ত্রী দিনরাত পরিশ্রম করছেন৷ তাঁর সুস্থ জীবন কামনা করেছি৷ পাশাপাশি ত্রিপুরাকে মডেল রাজ্য বানানোর তাঁর স্বপ্ণ সত্যি হোক, এই প্রার্থনা করেছি৷


এদিকে, আজ ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব ভ্রাতৃদ্বিতীয়া উপলক্ষ্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন৷ তিনি বলেন, ভ্রাতৃদ্বিতীয়ার মাধ্যমে সৌহার্দ্যপূর্ণ মানসিকতা তৈরি করা লক্ষ্য৷ তাঁর কথায়, এই উৎসব ভাই-বোনের নিবিড় সম্পর্ককে আরও সুদৃঢ় করে৷ সাথে তিনি দাবি করেন, যাঁরা ত্রিপুরার বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন আজ বোনেদের আশীর্বাদ ঢাল হয়ে দাঁড়াবে৷ তাঁর দৃঢ় বিশ্বাস, জয় শান্তির হবেই৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top