News Flash

  • Home
  • Uncategorized
  • মাথায় পিস্তল ঠেকিয়ে পর পর দুই মহিলার স্বর্ণালঙ্কার ছিনতাই
Image

মাথায় পিস্তল ঠেকিয়ে পর পর দুই মহিলার স্বর্ণালঙ্কার ছিনতাই

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ সাতসকালে মাথায় পিস্তল ঠেকিয়ে পর পর দুই মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনাকে কেন্দ্র করে তিব্র চাঞ্চল্য ছড়াল রাজধানীতে৷ ঘটনার বিবরণে জানা যায় এইদিন সকালে রাজধানীর জয়নগর এলাকার বাসিন্দা পুতুল সিংহ দাস প্রাতভ্রমণে বেড় হন৷ জয়নগর নবোদয় সংঘ ক্লাবের সন্মুখে আসতেই দুই ছিনতাইকারী বাইকে করে আসে৷ প্রথমে এক ছিনতাইকারী পুতুল সিংহ দাসের মাথায় পিস্তল ঠেকায়৷ তখন অপর ছিনতাইকারী পুতুল সিংহ দাসের গলা থেকে স্বর্ণের চেইন জরকরে ছিনিয়ে নেয়৷


তারপর তারা পালিয়ে যায়৷ তাদেরকে আটক করার চেষ্টা করে ঘটনাস্থলের অদূরে থাকা অপর দুই মহিলা৷ কিন্তু তাদেরকেও পিস্তল ঠেকিয়ে ছিনতাইকারীরা বাইক নিয়ে পালিয়ে যায় বলে জানান পুতুল সিংহ দাস৷ছিনতাইকারীরা পালিয়ে যাওয়ার সময় রাস্তা ভুল করে জয়নগরস্থিত উপেন্দ্র পাড়ার গলি রাস্তায় ঢুকে পড়ে৷ তখন এলাকার বাসিন্দা শিপ্রা বনিক নিজ বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন৷

ছিনতাইকারীরা শিপ্রা বনিককে প্রশ্ণ করে সামনের দিকে রাস্তা রয়েছে কিনা৷ শিপ্রা বনিক ছিনতাইকারীদের জানায় সামনের দিকে রাস্তা নেই৷ তখন ছিনতাইকারীরা শিপ্রা বনিককে ধাক্কা দিয়ে রাস্তার পাশে ফেলে দেয়৷ এবং শিপ্রা বনিকের গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই করে নিয়ে যায়৷ এমনটা জানান শিপ্রা বনিক নিজে৷ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বটতলা ফাঁড়ি থানার পুলিশ৷ পুলিশ ঘটনার তদন্তে নেমেছে৷ বটতলা ফাঁড়ি থানার এসআই রঞ্জিৎ সরকার ঘটনার কথা স্বীকার করেন৷ তিনি আরও জানান ছিনতাইকারীদের কেউই চিনতে পারেনি৷ এমনকি বাইকের নাম্বারও কেউ দেখেনি৷


ঘটনার তদন্ত চলছে বলেও জানান তিনি৷এই ঘটনাকে কেন্দ্র করে বর্তমানে চাঞ্চল্য বিরাজ করছে রাজধানীতে৷ মাত্র কিছুদিন পূর্বে দশমীর রাতে দশমীঘাট এলাকায় এক প্রকার একই কায়দায় রাজ্যের বিশিষ্ট সাংবাদিক সৌরজিৎ পালের গলা থেকেও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়৷ সৌরজিৎ পালের বুকে পিস্তল ঠেকিয়ে এই ঘটনা সংগঠিত করে দুষৃকতীরা৷ তবে সৌরজিৎ পাল এক জনকে চিনতে সক্ষম হন৷ পরবর্তী সময় তিনি পশ্চিম আগরতলা থানায় মামলাও দায়ের করেন৷

প্রথম দিকে পুলিশ তৎপরতার সাথে এই ঘটনার সাথে জড়িত থাকার দায়ে একজনকে গ্রেপ্তারও করে৷ তারপরই পুলিশের দৌড়ঝাপ শেষ হয়ে যায়৷ মূল অভিযুক্ত সহ বাকি অভিযুক্তরা বর্তমানে নিজ এলাকায় ঘুরে বেড়াচ্ছে৷ এরই মধ্যে ফের ছিনতাইর ঘটনা৷ স্বাভাবিক ভাবেই পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ণ দেখা দিয়েছে জনমনে৷ এখন দেখার পুলিশ আদৌ কোন ব্যবস্থা গ্রহণ করতে সক্ষম হয় কিনা৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top