News Flash

  • Home
  • Uncategorized
  • মেলাঘরে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে প্রকাশ্যে খুন এক ব্যক্তিকে, ধৃত খুনী
Image

মেলাঘরে বাড়ি থেকে টেনে হিঁচড়ে নিয়ে গিয়ে প্রকাশ্যে খুন এক ব্যক্তিকে, ধৃত খুনী

নিজস্ব প্রতিনিধি, চড়িলাম/ আগরতলা, ২৮ অক্টোবর৷৷ প্রকাশ্যে এক ব্যক্তিকে হত্যা করা হয়েছে৷ অন্যদিকে, এক গৃহবধূ নিখোঁজ হয়ে আছে৷ পুলিশ তাকে খুঁজে বের করতে পারছে না৷ তাতে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা প্রশ্ণ উঠছে৷


দীপাবলির ভোরে বাড়ী থেকে ডেকে নিয়ে গিয়ে এক ব্যক্তিকে নৃশংসভাবে খুন করা হল৷ ঘটনাটি ঘটেছে মেলাঘরের পদ্মিনীনগর এডিসি ভিলেজের তৈজিলিং গ্রামে৷ ঘটনার পর গোটা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করছে৷ পুলিশ অভিযুক্ত খুনীকে গ্রেপ্তার করেছে৷ প্রাথমিকভাবে পুলিশের অনুমান অভিযুক্ত যুবক মানসিক ভাবে বিকারগ্রস্থ৷


সংবাদে প্রকাশ, রবিবার ভোরে অভিযুক্ত যুবক নীরঞ্জিত দেববর্মা চড়াও হয় স্থানীয় বাসিন্দা তুফান দেববর্মার বাড়িতে৷ তুফান দেববর্মাকে বাড়ি থেকে টেনে হিচড়ে রাস্তার পাশে নিয়ে যায়৷ তুফানের চিৎকার চেচামেচি শুনে আশেপাশের লোকজন ছুটে আসে৷ স্থানীয় বাসিন্দাদের সামনেই নীরঞ্জিত দেববর্মা একটি কাঠের ফালি দিয়ে তুফানের মাথায় এলোপাথাড়ি আঘাত করতে থাকে৷ মাথা ফেটে কার্যত দুই ভাগ হয়ে যায়৷ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তুফান৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর৷ নৃশংস হত্যালীলার ঘটনা দেখে ক্ষুব্ধ এলাকাবাসী খুনী নীরঞ্জিতকে আট করার চেষ্টা করে৷ যদিও সে পালিয়ে স্থানীয় বয়রামুড়া রাবার বাগানে আত্মগোপন করে৷


পরে খবর দেওয়া হয় মেলাঘর থানায়৷ থানা থেকে বিশাল সংখ্যায় পুলিশ ও টিএসআর ঘটনাস্থলে ছুটে যায়৷ তুফান দেববর্মার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছে৷ পুলিশ অভিযান চালিয়ে আটক করেছে অভিযুক্ত খুনী নীরঞ্জিত দেববর্মাকে৷ জানা গিয়েছে, প্রায় এক বছর যাবৎ তুফান বাড়ির বাইরে থাকতেন৷ গতকালই তিনি বাড়িতে গিয়েছিলেন৷ স্ত্রী ও কন্যা সন্তানকে অন্যের বাড়িতে রেখে নিজের বাড়িতে ঘুমাতে গিয়েছিলেন৷ তার মধ্যেই এই নৃশংস হত্যাকান্ড সংঘটিত করা হল৷


এদিকে, এক যুবতী গৃহবধূ নিখোঁজ হয়ে গিয়েছে৷ পূজা জমাতিয়া,বয়স ২২৷ স্বামী নাম ইন্দ্র জয় নোয়াতিয়া, পেশায় শ্রমিক৷ ঘটনা শান্তিরবাজার মহকুমায় উত্তর তাকমা ভিলেজের কপিল পাড়ায়৷ গত ১৬ অক্টোবর স্বামীর বাড়ি থেকে বের হয়ে যায় বাপের বাড়ি যাওয়ার উদ্দেশ্যে৷ জানা যায় পূজা জমাতিয়া বাপের বাড়ি দুদিন থাকার পরে স্বামীর বাড়িতে এখনো পর্যন্ত আসেনি৷ চারদিকে খোঁজাখুঁজির করার পরেও পূজা জমাতিয়াকে খুঁজে না পেয়ে তার স্বামী শান্তিরবাজার থানাতে গত ২১ অক্টোবর একটি মিসিং ডায়েরি করেন৷

কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও শান্তি রবাজার থানার পুলিশ এখনো পর্যন্ত এই মিসিং ডায়েরির কোন কূল কিনারা করতে পারেনি৷ নিখোঁজ স্ত্রির খোজে হন্যে হয়ে খুঁজছে স্বামী ইন্দ্র জয় নোয়াতিয়া৷ এই অবস্থায় দুঃখ দুর্দশার কথা তুলে ধরেন তার স্বামী ইন্দ্র জয় নোয়াতিয়া৷ অবিলম্বে নিখোঁজ স্ত্রীকে খোঁজে বের করার জন্য পুলিশের কাছে অনুরোধ করেছেন ইন্দ্র জয় নোয়াতিয়া৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top