News Flash

  • Home
  • Uncategorized
  • দীপাবলির রাতে একই বাড়িতে দুটি গাড়ি পুড়ল আগুনে, ধৃত এক, পুলিশের ভূমিকায় ক্ষোভ
Image

দীপাবলির রাতে একই বাড়িতে দুটি গাড়ি পুড়ল আগুনে, ধৃত এক, পুলিশের ভূমিকায় ক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ দীপাবলি উৎসবের আনন্দে ভোর রাতে দুটি গাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়ার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে আরকে নগর এলাকায়৷ শুধু তাই নয়, পুলিশের বিরুদ্ধে এফআইআর জমা না রাখারও অভিযোগ উঠেছে৷ অবশ্য ওই ঘটনায় এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে৷ তবে তাকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের উপর চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত গাড়ির মালিক শ্রীকান্ত দাস৷


জানা গেছে, সোমবার ভোর সাড়ে তিনটা নাগাদ বোধজংনগর থানাধীন আরকে নগর এলাকায় শান্তিপল্লিতে একই বাড়িতে দুটি গাড়ি আগুনে পুড়ে ভীষণ ক্ষতিগ্রস্ত হয়েছে৷ এ-বিষয়ে গাড়ির মালিক শ্রীকান্ত দাস জানিয়েছেন, টিআর ০১ জি ৩৯৩৭ এবং টিআর ০১ এএস ০৪৬৬ নম্বরের দুটি গাড়ি নিয়ে তিনি ও তাঁর ভাই রবিবার উদয়পুর গিয়েছিলেন৷ রাত প্রায় আড়াইটা নাগাদ তাঁরা বাড়ি ফিরেছিলেন৷ বাড়ি ফিরে দুজনেই বাড়ির উঠানে গাড়ি রেখে ঘরে ঘুমাতে চলে যান৷ তিনি বলেন, ভোররাত সাড়ে তিনটার দিকে বাজির শব্দে তাঁর স্ত্রীর ঘুম ভেঙে যায়৷ এর পর তিনি বেশ কয়েকটি বাজির শব্দ শুনতে পান৷ তখনই দেখেন উঠানে দাউ দাউ করে আগুন জ্বলছে৷ সঙ্গে সঙ্গে ঘরের বাইরে এসে দেখেন দুটি গাড়িতে আগুন৷ শ্রীকান্তবাবু বলেন, বোধজং নগর থানা এবং দমকল বাহিনীকে খবর দেওয়া হলেও নিজেরাই আগুন আয়ত্তে নিয়ে এসেছেন৷


তিনি জানান, ওই সময় এলাকারই এক যুবক অভিজিৎ দেবনাথ ওরফে মান্তুকে ধরে ফেলেছেন তাঁরা৷ তাকে পুলিশের কাছে তুলে দেওয়া হয়েছে৷ শ্রীকান্তবাবু বলেন, দুটি গাড়িতে অভিজিৎ আগুন লাগিয়েছে সন্দেহে থানায় এফআইআর করতে গেলে থানা অভিযোগ নেয়নি৷ আক্ষেপ করে বলেন, রাজনৈতিক চাপের কারণে পুলিশ ওই ঘটনায় কোনও ব্যবস্থা নিচ্ছে না৷ অবশ্য, তার আক্ষেপের পেছনে অন্য কারণও রয়েছে৷


তাঁর কথায়, দীর্ঘদিনের বিজেপি কর্মী হওয়া সত্ত্বেও শাসক দলের নেতারা নব্যবিজেপিদের পক্ষে সওয়াল করছেন৷ তিনি বলেন, গ্রামের প্রধান ও অন্য নেতারা ধৃত যুবক অভিজিৎকে থানা থেকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিচ্ছেন৷ অথচ, দীর্ঘদিনের পুরনো বিজেপি সমর্থক হয়েও তাঁকে কেউ সহযোগিতা করছেন না৷ তাঁর অভিযোগ, ওই যুবক ইতিপূর্বে অসামাজিক কাজের যুক্ত রয়েছে৷ পুলিশ জানিয়েছে, একটি গাড়ি মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে এবং অন্য গাড়ি সামান্য ক্ষতি হয়েছে৷ ওই ঘটনায় তদন্ত চলছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top