News Flash

  • Home
  • Uncategorized
  • পৃথক স্থানে যান সন্ত্রাকে গুরুতর ৪
Image

পৃথক স্থানে যান সন্ত্রাকে গুরুতর ৪

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৮ অক্টোবর৷৷ রাজ্যের পৃথক স্থানে দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন চারজন৷ দীপাবলির রাতে পথ দুর্ঘটনা রাজধানীর ধলেশ্বর এলাকায়৷ গাড়ির সাথে মুখোমুখি সংঘর্ষ বাইকের৷ ক্ষতিগ্রস্থ বাইক৷ আহত বাইক চালক৷ স্থানীয় বাসিন্দারা গাড়িটিকে আটক করে৷ বাইক চালকের বক্তব্য প্রাচ্য ভারতী সুকলের দিক থেকে জেইল আশ্রম রোডে যাচ্ছিলেন তিনি৷ পথে উল্টো দিক থেকে আসা গাড়িটি সজোরে এসে ধাক্কা মারে বাইকটিকে৷ গাড়িতে থাকা সকলে মদমত্ত অবস্থায় ছিল বলে অভিযোগ করেন বাইক চালক৷ খবর পেয়ে ছুটে আসে পুলিশ৷ গাড়ি চালককে আটক করে নিয়ে যায়৷


এদিকে, কল্যাণপুর থানা এলাকার খাস কল্যাণপুরে সোমবার সকালে বাইক এবং বাই সাইকেলের সংঘর্ষ হয়৷ নম্বর বিহীন বাইক একটি বাইসাইকেলকে সজোরে ধাক্কা মারে৷ এই ঘটনায় তিন জন আহত হয়৷ আহতরা হল পিযূষ দেববর্মা, ফলেন্দ্র দেববর্মা, মরণ চন্দ্র শীল৷ এদের ঘটনা স্থল থেকে উদ্ধার করে কল্যাণপুর হাসপাতালে নিয়ে আশা হয়৷ এরমধ্যে কর্তব্যরত চিকিৎসক বাইক চালক ডংগল বাড়ির ফলেন্দ্র দেববর্মা ও বাইসাইকেল আরোহী মরণ চন্দ্র শীলকে জিবিতে স্থানান্তর করে৷

বাইক চালকের অবস্থা গুরুতর৷ তার নাক ও কানে আঘাত লাগে৷ বাইক আরোহীর মাথায় ছিল না কোন হেলমেট৷ নেই কাগজ পত্র৷ সাত সকালে এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়৷ এদিকে কল্যাণপুর মোটর স্ট্যান্ডের সামনে দ্বিতীয় দুর্ঘটনা ঘটে৷ সংঘর্ষে জড়ায় অটো ও বাইক৷ এতে দুজন আহত হয়৷ তাদের নাম সুমন শীল ও চন্দন দেবনাথ৷ বাইক আরোহী সুমন শীলের আঘাত গুরুতর৷

Releated Posts

রাজবাড়ীর অন্দরমহলে মঙ্গলচণ্ডী পূজা, ভক্তদের ভিড়ে মুখর মন্দির প্রাঙ্গণ

আগরতলা, ১মে : ২৮শে বৈশাখ উপলক্ষে আগরতলার রাজবাড়ীর অন্দরমহলে অনুষ্ঠিত হলো মঙ্গলচণ্ডী পূজা। সকাল থেকেই মন্দির প্রাঙ্গণে ভক্ত…

ByByTaniya Chakraborty May 12, 2026

এক মাস ধরে অন্ধকারে কালাপাড়া, বিদ্যুৎ ও পানীয় জলের সংকটে ক্ষোভে ফুঁসছেন গ্রামবাসীরা

শান্তিরবাজার, ১১ মে : দীর্ঘ এক মাস ধরে বিদ্যুৎহীন অবস্থায় চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন শান্তিরবাজার মহকুমার কালাপাড়া…

ByByTaniya Chakraborty May 11, 2026

বিশ্ব রেড ক্রস দিবসে রক্তদান শিবির, উপস্থিত রাজ্যপাল

আগরতলা, ৮ মেঃ “মানবতার মধ্যে ঐক্য” — এই মূল বার্তাকে সামনে রেখে শুক্রবার আগরতলা রেড ক্রস ভবনে যথাযোগ্য…

ByByReshmi Debnath May 8, 2026

তিন রাজ্যে বিজেপির জয়ে খোয়াইয়ে বিজয় মিছিল, উচ্ছ্বাস কর্মী-সমর্থকদের

আগরতলা, ৭ মে : তিন রাজ্যে বিজেপির বিপুল জয়ে উচ্ছ্বাসে মাতল খোয়াই জেলা বিজেপি। বৃহস্পতিবার দুপুর প্রায় একটা…

ByByReshmi Debnath May 7, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top