News Flash

  • Home
  • Uncategorized
  • জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত রাজ্যের উপরাজ্যপালদের শপথ গ্রহণ ৩১ অক্টোবর
Image

জম্মু কাশ্মীর এবং লাদাখ কেন্দ্রশাসিত রাজ্যের উপরাজ্যপালদের শপথ গ্রহণ ৩১ অক্টোবর

নয়াদিল্লি, ২৮ অক্টোবর (হি.স.) : আগামী ৩১ অক্টোবর থেকে জম্মু কাশ্মীর এবং লাদাখকে কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হচ্ছে। ওইদিনই গিরিশচন্দ্র মুর্মু জম্মু-কাশ্মীরে প্রথম উপরাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) এবং রাধাকৃষ্ণ মাথুর লাদাখের উপ-রাজ্যপাল (লেফটেন্যান্ট গভর্নর) হিসাবে শপথ গ্রহণ করবেন। কেন্দ্রশাসিত দুই রাজ্যের উপরাজ্যপালদের শপথ গ্রহণের প্রস্তুতি পর্ব শেষ হয়েছে।

গিরিশচন্দ্র মুর্মু শ্রীনগরের রাজভবনে আর মাথুর লাদাখে শপথ গ্রহণ করবেন। রাজ্যপাল সত্যপাল মালিককে ইতিমধ্যে গোয়ার রাজ্যপাল হিসেবে নিযুক্ত করা হয়েছে। গিরিশচন্দ্র মুর্মু বর্তমানে কেন্দ্রীয় ব্যয় সচিব এবং রাধাকৃষ্ণ মাথুর প্রতিরক্ষা সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।কেন্দ্রশাসিত রাজ্য জম্মু-কাশ্মীরের প্রথম লেফটেন্যান্ট গভর্নর হিসেবে গিরিশচন্দ্র মুর্মু এবং লাদাখের প্রথম উপ-রাজ্যপাল রাধাকৃষ্ণ মাথুর আগামী ৩০ অক্টোবর পৌঁছে যাবেন। সকাল চারটে নাগাদ লাদাখের প্রথম উপ-রাজ্যপাল রাধাকৃষ্ণ মাথুর আর ওইদিন দুপুর বারোটা নাগাদ জম্মু-কাশ্মীরে উপ-রাজ্যপাল হিসেবে গিরিশচন্দ্র মুর্মুর শ্রীনগর রাজভবনের শপথ গ্রহণ করবেন। দুই কেন্দ্রশাসিত রাজ্যের রাজ্যপালদের শপথ গ্রহণ করাবেন প্রধান বিচারপতি গীতা মিত্তাল। কেন্দ্রশাসিত রাজ্য আইন-শৃঙ্খলা ও শান্তি বজায় রাখার জন্য ইতিমধ্যে প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য, গত ৫ আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু-কাশ্মীর এবং লাদাখ থেকে ৩৭০ এবং ৩৫ ধারা সরিয়ে দিয়ে কেন্দ্রশাসিত রাজ্য হিসেবে ঘোষণা করেছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top