News Flash

  • Home
  • Uncategorized
  • নাম সম্মেলনের মঞ্চে ফের জম্মু-কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মরিয়া পাকিস্তান
Image

নাম সম্মেলনের মঞ্চে ফের জম্মু-কাশ্মীর প্রসঙ্গ নিয়ে মরিয়া পাকিস্তান

বাকু, ২৮ অক্টোবর (হি.স.) : নাম সম্মেলনের মঞ্চে ফের একে অপরের নিশানায় ভারত এবং পাকিস্তান। জম্মু-কাশ্মীর থেকে ৩৭০ ধারার বিলোপের বিষয়টি ফের তুলতে মরিয়া পাকিস্তান। ২০১৬ সালের মতো এবারের অষ্টাদশ নির্জোট সম্মেলনে উপস্থিত ছিলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বদলে এবার আজারবাইজানের বাকুতে গিয়েছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

একদিকে যেখানে ইসলামবাদের দাবি, কাশ্মীর ইস্যুতে ভারত যা করেছে তা পুরোপুরি বেআইনি, নীতিবিরুদ্ধ এবং গর্হিত। ঠিক তখনই অন‌্যদিকে, নয়াদিল্লির পালটা-পাকিস্তান আদপে সমকালীন সন্ত্রাসবাদের আঁতুড়ঘর। তাৎপর্যপূর্ণভাবে, আন্তর্জাতিক মঞ্চে সাধারণত নাম না করে, খানিকটা পরোক্ষভাবেই পাকিস্তানকে তুলোধোনা করেছে ভারত। এমনকি সীমান্ত-সন্ত্রাসের মতো বিষয় নিয়ে বক্তব‌্য রাখতে গিয়েও পাকিস্তানকে সরাসরি আক্রমণের পথ এড়িয়েই গিয়েছে নয়াদিল্লি। কিন্তু নির্জোট সম্মেলনের (নন অ‌্যালাইনড মুভমেন্ট বা নাম সামিট) মঞ্চ সেই নিয়মেরও ব‌্যতিক্রমের সাক্ষী রইল। কারণ, সম্মেলনে উপ-রাষ্ট্রপতি বেঙ্কাইয়া নায়ডু নাম করেই পাকিস্তানকে ‘সমকালীন সন্ত্রাসের আঁতুড়ঘর’ বলে অভিহিত করলেন। প্রসঙ্গত, ২০১৬ সালের মতো এবারের অষ্টাদশতম নির্জোট সম্মেলনেও উপস্থিত ছিলেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর বদলে এবার আজারবাইজানের বাকুতে গিয়েছিলেন উপরাষ্ট্রপতি বেঙ্কাইয়া নাইডু।

নাইডু তাঁর ভাষণে বলেছিলেন, ‘‘নির্জোট সম্মেলনের মঞ্চে সব দেশ উন্নয়নমুখী উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা করে। কিন্তু একমাত্র ব‌্যতিক্রম পাকিস্তান। আর তাই আন্তর্জাতিক মহলের বিশ্বাস অর্জনের জন‌্য পাকিস্তানকে এখনও বহু দূরের পথ অতিক্রম করতে হবে। নিজের জন‌্য, পড়শি দেশের জন‌্য এবং সর্বোপরি সমগ্র বিশ্বের জন‌্য পাকিস্তানের উচিত, নিজেদের মাটি থেকে সন্ত্রাসবাদের বীজ নির্মূল করা। সন্ত্রাসবাদ এবং সন্ত্রাসবাদীদের অস্তিত্বের পক্ষে কোনও যুক্তিই থাকতে পারে না।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top