News Flash

  • Home
  • Uncategorized
  • রবিবাসরীয় ভোরে মঙ্গল আরতির মাধ্যমে উদয়পুরে দীপাবলি উৎসবের সূচনা
Image

রবিবাসরীয় ভোরে মঙ্গল আরতির মাধ্যমে উদয়পুরে দীপাবলি উৎসবের সূচনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ রবিবাসরীয় ভোরে মঙ্গল আরতির মাধ্যমে উদয়পুরে ত্রিপুরেশ্বরী মন্দিরে ত্রিদিবসীয় দীপাবলি উৎসবের সূচনা করবেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ ভোর সাড়ে চারটায় ত্রিপুরেশ্বরী মন্দিরে মঙ্গল আরতিতে অংশ নেবেন তিনি৷ প্রাচীনকাল থেকে দেশের বিভিন্ন পবিত্র স্থানে ব্যবহৃত ২০টি মঙ্গলদ্বীপ ত্রিপুরায় আনা হয়েছে৷ আগামীকাল আরতিতে ওই মঙ্গলদ্বীপ জ্বালানো হবে৷ তাছাড়া প্রতিদিন আরতির সময় ওই মঙ্গলদ্বীপ জ্বালানো হবে৷ আগামীকাল ভোরে কল্যাণসাগরের পারে মঙ্গল আরতি দিয়ে দীপাবলি উৎসবের সূচনা হবে৷


এদিকে, মাতাবাড়ির ঐতিহ্যবাহী দীপাবলি মেলার সর্বশেষ প্রস্তুতি খতিয়ে দেখতে গতকাল ত্রিপুরাসুন্দরী মন্দির ও মেলা প্রাঙ্গণ পরিদর্শন করেছেন পর্যটনমন্ত্রী প্রণজিৎ সিংহরায়৷ পরিদর্শনকালে পর্যটনমন্ত্রীর সাথে ছিলেন ত্রিপুরার মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরলু, মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বিপ্লবকুমার ঘোষ, তথ্য ও সংসৃকতি দফতরের অধিকর্তা রতন বিশ্বাস, গোমতির জেলাশাসক টিকে দেবনাথ, পুলিশ সুপার এআর রেড্ডি, উদয়পুরের মহকুমাশাসক অনিরুদ্ধ রায়, এসডিপিও-সহ অন্যান্য দফতরের আধিকারিকগণ৷


পর্যটনমন্ত্রী সিংহরায় উৎসব ও মেলার যাবতীয় প্রস্তুতি, নিরাপত্তা ব্যবস্থা, পানীয়জলের ব্যবস্থা, উদ্বোধনী অনুষ্ঠানের মঞ্চ ইত্যাদি সরেজমিনে ঘুরে দেখে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশ দেন৷ তিনি বলেন, বর্তমান সরকার এই ঐতিহ্যবাহী দীপাবলি উৎসব ও মেলাকে নতুন সাজে সাজিয়ে তোলার জন্য পরিকল্পনা নিয়েছে৷ তিনি আধিকারিকদের নিয়ে মেলার মাঠও ঘুরে দেখেন৷ আগামী ২৭ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মাতাবাড়ি ত্রিপুরাসুন্দরী মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে দীপাবলি উৎসব ও মেলা৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top