News Flash

  • Home
  • Uncategorized
  • ঘুমের ওষুধ ছড়িয়ে দিয়ে সাংবাদিকের বাড়িতে চুরি
Image

ঘুমের ওষুধ ছড়িয়ে দিয়ে সাংবাদিকের বাড়িতে চুরি

নিজস্ব প্রতিনিধি, চুরাইবাড়ি, ২৬ অক্টোবর ৷৷ আবারো চুরাইবাড়ি থানাকে কড়া চ্যালেঞ্জ জানিয়ে দুঃসাহসিক চুরি কাণ্ড সংগঠিত করল চোরের দল৷ একই রাতে পৃথক পৃথকভাবে দুটি চুরি কাণ্ড সংগঠিত হয়৷ পরপর চুরি কাণ্ড সংগঠিত হলেও পুলিশ চোরের টিকির নাগালও পাচ্ছে না৷ ধর্মীয় স্থান থেকে শুরু করে ব্যবসায়ীক প্রতিষ্ঠান এবং বাড়িঘরে কিছুই যেন রক্ষা পাচ্ছে না নিশিকুটুম্বদের হাত থেকে৷ অবশ্য শনিবারের এই চুরি কাণ্ডটি সংগঠিত হয় সাংবাদিকের বাড়িতে৷ গতকাল গভীর রাতে চুরাইবাড়ি এলাকার সাংবাদিক ও ধর্মনগরের নিউজ বাংলা চ্যানেলের কর্ণধার তথা ব্যবসায়ী আব্দুল হান্নানের বাড়িতে হাত সাফাই করলো চোরের দল৷


নিত্য দিনের মতো রাতের খাবার খেয়ে সপরিবারে ঘুমিয়ে পড়েন নিজ ঘরে৷ প্রতি রাতেই ঘুমানোর পর প্রাকৃতিক কাজের জন্য ঘুম থেকে উঠলেও গতকাল আর ঘুম থেকে উঠা হয়নি রাত্রিবেলা৷ এত গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন যেন কিছুই আঁচ করতে পারেননি৷ অথচ তখনই ঘরের মধ্যে থাকা আলমারির লকার ভেঙে স্বর্ণালঙ্কার গুলি নিয়ে যায়৷ প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গভীর ঘুমের জন্য কোন ধরনের ওষুধ ছড়িয়ে দেওয়া হয়েছে৷ কারণ ঘরের মধ্যে থাকা চারজন লোকই গভীর ঘুমে আচ্ছন্ন হওয়ার কথা নয়৷ অবশ্য শনিবার সকালেই চুরাইবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে আসে৷


থানার ওসি জয়ন্ত দাস সহ অন্যান্য পুলিশ অফিসাররা সরেজমিনে ঘটনাটির তদন্ত করে যান৷ পুলিশ এক সন্দেহভাজনকে আটক করতে সক্ষম হয়েছে৷ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ এই নিয়ে পরপর পুকুর চুরির ঘটনা সংগঠিত হয়েছে চুরাইবাড়ি কদমতলা থানা এলাকায়৷ অজ্ঞাত কারণে একটি ঘটনাতেও পুলিশ চোরের দলকে পাকড়াও করতে পারেনি৷ তাছাড়া চুরি যাওয়ার সামগ্রী উদ্ধার করা অনেক দুরন্ত৷
এদিকে, এই চুরি যাওয়া সামগ্রী গুলি হলো আঠারো ভরি সোনা, রূপা ছয় ভরি সহ নগদ ৪৫ হাজার টাকা এবং দুটি মোবাইল ফোন নিয়ে যায় চোরের দল৷ অর্থাৎ প্রায় দশ লক্ষ টাকার মতো আনুমানিক ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়৷ অপরদিকে প্রেমতলা বাজারের কসমেটিক দোকান ব্যবসায়ী অজিত দেবের দোকানে চুরিকাণ্ড সংগঠিত করে চোরের দল৷ নগদ ১৫ হাজার টাকা সহ বিপুল পরিমাণ সামগ্রী নিয়ে যায় নিশিকুটুম্বের দল৷ ঘটনাস্থলে ছুটে যায় চুরাইবাড়ি থানার পুলিশ৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top