News Flash

  • Home
  • Uncategorized
  • বিএসএফের টহলদারীতে উদ্ধার চল্লিশ লক্ষ টাকার ইয়াবা
Image

বিএসএফের টহলদারীতে উদ্ধার চল্লিশ লক্ষ টাকার ইয়াবা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৬ অক্টোবর৷৷ ফের রাজ্যে নেশা বিরোধী অভিযানে সাফল্য পেয়েছে বিএসএফ৷ ৪০ লক্ষ টাকা মূল্যের ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে৷ তবে নেশাকারবারি বিএসএফ-এর চোখে ধুলো দিয়ে পালিয়েছে৷


বিএসএফ-এর ত্রিপুরা ফ্রন্টিয়ারের জনসংযোগ আধিকারিক অরুণ ভার্মা জানিয়েছেন, ত্রিপুরায় ভারত-বাংলা সীমান্ত দিয়ে পাচারের সময় ৮ হাজার ইয়াবা উদ্ধার হয়েছে৷ তিনি জানান, সিপাহিজলা জেলার পিআর বাড়ি থানাধীন জিকেপাড়া আউটপোস্টের জওয়ানরা সীমান্তে টহল দেওয়ার সময় পাচারকারীদের গতিবিধি টের পান৷ তখন তাঁরা পাচারকারীদের উদ্দেশ্যে সতর্ক বার্তা দেন৷ কিন্তু বিএসএফ জওয়ানদের দেখতে পেয়ে পাচারকারীরা সেখান থেকে পালিয়ে যায়৷

তিনি জানান, বিএসএফ জওয়ানরা ছুটে গিয়ে পাচারকারীদের ধরার চেষ্টা করলেও তাতে তারা ব্যর্থ হন৷ এর পর ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৮০০০ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছেন বিএসএফ জওয়ানরা৷ অরুণ ভার্মার কথায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটের বাজারমূল্য প্রায় ৪০ লক্ষ টাকা৷ তিনি জানান, ওই ইয়াবা ট্যাবলেটগুলি পিআর বাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে৷


এদিকে, একই এলাকায় টহল দেওয়ার সময় প্রচুর বিদেশি মদ উদ্ধার করেছে বিএসএফ৷ অরুণ ভার্মা জানিয়েছেন, ৩৫,৩৮০ টাকা মূল্যের বিদেশি মদ পাচারের সময় উদ্ধার হয়েছে৷ কিন্তু এক্ষেত্রেও পাচারকারী পালিয়ে যেতে সক্ষম হয়েছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top