News Flash

  • Home
  • Uncategorized
  • সুদের হার নির্ধারণ না করে নির্মাণ সংস্থাকে বেআইনীভাবে অগ্রিম দিয়েছে বাম সরকার
Image

সুদের হার নির্ধারণ না করে নির্মাণ সংস্থাকে বেআইনীভাবে অগ্রিম দিয়েছে বাম সরকার

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ বাম জমানায় পূর্ত ঘোটালায় প্রাক্তন পূর্ত মন্ত্রী বাদল চৌধুরী এবং প্রাক্তন পূর্ত কর্তা সুনীল ভৌমিক গ্রেপ্তার হয়েছেন৷ ওই ঘোটালা সংক্রান্ত নতুন তথ্য সামনে আনলেন আইন মন্ত্রী রতন লাল নাথ৷ কোন সুদ না নিয়েই ওই সময়ে নির্মাণকারী সংস্থাকে কোটি কোটি টাকা অগ্রিম দিয়েছে তদানিন্তন বামফ্রন্ট সরকার৷ যা সম্পূর্ণ বেআইনী বলে দাবি করেছেন আইনমন্ত্রী রতনলাল নাথ৷ তাঁর কথায়, সিপিডব্লিউডি এবং সেন্ট্রাল ভিলিল্যান্স কমিশনের নির্দেশিকা মোতাবেক নির্মাণ সংস্থাকে অগ্রিম দেওয়া হলে সুদের হার অবশ্যই উল্লেখ থাকতে হবে৷ কিন্তু, ওই সময়ে পূর্ত দপ্তর কয়েক কোটি টাকা নির্মাণকারী সংস্থাকে সুদের হার নির্ধারণ না করেই বরাদ্দ করেছে৷


আজ মহাকরণে আইনমন্ত্রী রতন লাল নাথ বলেন, ২০০৮-০৯ অর্থ বছরে পূর্ত দপ্তরে কাজের বন্টনে ব্যাপক অনিয়ম হয়েছে৷ কস্ট প্লাস ভিত্তিতে কাজের বরাত দেওয়া হলেও বহু কাজ আজও অসমাপ্ত রয়ে গিয়েছে৷ তিনি জানান, পশ্চিমবঙ্গস্থিত নির্মাণকারী সংস্থাগুলিকে বেছে বেছে কাজ দিয়েছে তদানিন্তন বামফ্রন্ট সরকার৷ অথচ তারা নির্দিষ্ট সময়ে সমাপ্ত করেনি৷ শুধু তাই নয়, কাজ সমাপ্ত করার বদলে সাব-কন্ট্রাক্টরদের হাতে সেই কাজ তুলে দেওয়া হয়েছে৷


তিনি জানান, পূর্ত দপ্তরে কাজের প্রত্যেকটি প্যাকেজে ৪৭টি ব্রীজ, ২৩টি বিল্ডিং এবং ৭টি রাস্তা নির্মাণের জন্য তালিকা তৈরি করা হয়েছিল৷ তাতে, পশ্চিমবঙ্গের কয়েকটি নির্মাণকারী সংস্থাকে বরাত দেওয়া হয়েছিল৷ তিনি জানান, রামকি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ব্রীজ নির্মাণে ৫৩.৫০ কোটি এবং বিল্ডিং বানাতে ২১.৭০ কোটি ও ১৯.৩৭ কোটি টাকা পেয়েছে৷ তেমনি, রয়েল ইনফ্রা কন্সট্রাক্সন লিমিটেড ব্রীজ নির্মাণে ৭০.৬৫ কোটি টাকা পেয়েছে৷ এছাড়া, জিপিটি গ্রপকেও ব্রীজ নির্মাণে ৩৮.৮৮ কোটি এবং রাস্তা নির্মাণে ৩১.৭০ কোটি টাকা দেওয়া হয়েছে৷ তাছাড়াও, অন্য আরেকটি ব্রীজ নির্মাণে জিপিটি গ্রুপ ২৯.৩৬ কোটি টাকা পেয়েছে৷ তিনি জানান, পূর্ত দপ্তরের কাজের জন্য রামকি ইনফ্রাসট্রাকসার লিমিটেড এবং কোল মাইন লিমিটেড যৌথভাবে ২৩৫ কোটি টাকা সংগ্রহ করেছে৷ অবশ্য, একটি রাস্তা নির্মাণে ২৫.৭ কোটি টাকা, তিনটি বিল্ডিং নির্মাণে ১৪.২৬ কোটি টাকা, ৪২.৮৭ কোটি টাকা এবং ২৪ কোটি টাকা ন্যাশনাল প্রজেক্টস কনস্ট্রাকসন কর্পোরেশনকে বরাদ্দ করেছিল বামফ্রন্ট সরকার৷


আইনমন্ত্রী বলেন, একাধিক নির্মাণকারী সংস্থাকে সমস্ত নিয়ম নীতি উলঙ্ঘন করে সুদের হার নির্ধারণ ছাড়াই কোটি কোটি টাকা অগ্রিম দিয়েছিল তদানিন্তন বামফ্রন্ট সরকার৷ তাতে, সিপিডব্লিওডি এবং সেন্ট্রাল ভিজিল্যান্স কমিশনের সমস্ত নির্দেশিকা অমান্য করেছিল পূর্ত দপ্তর৷ ওই কাজ গুরুতর অপারাধের সমান বলে দাবি করেন তিনি৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top