News Flash

  • Home
  • Uncategorized
  • টিএসআরের পাশাপাশি আসাম রাইফেলস ক্যাম্পও প্রত্যাহার করা হচ্ছে রাজ্যে
Image

টিএসআরের পাশাপাশি আসাম রাইফেলস ক্যাম্পও প্রত্যাহার করা হচ্ছে রাজ্যে

নিজস্ব প্রতিনিধি, নতুনবাজার/আগরতলা, ২৫ অক্টোবর৷৷ টিএসআর ক্যাম্প গুটিয়ে ফেলার মাঝেই আসাম রাইফেলসও রাজ্য থেকে প্রত্যাহার করা হতে পারে বলে সম্ভাবনা দেখা দিয়েছে৷ সম্ভবত, শীঘ্রই আসাম রাইফেলস রাজ্যের বিভিন্ন এলাকা থেকে আউটপোস্ট তুলে নেবে৷ তবে, হঠাৎ এই সিদ্ধান্ত কেন নিয়েছে রাজ্য সরকার, সে-বিষয়ে প্রশাসনিক কোন বিবৃতি জারি হয়নি৷ ফলে, জনমনে এক অস্থিরতার সৃষ্টি হয়েছে৷ কথায় বলে, ঘর পোড়া গরু সিঁদূরে মেঘ দেখলে ডরায়৷ তাই হয়তো, নববইয়ের দশকে উগ্রপন্থীদের সন্ত্রাসের শিকার জনগণ আজ কিছুটা আতঙ্কগ্রস্থ হয়ে পড়েছেন৷


সম্প্রতি রাজ্য সরকার দুইটি টিএসআর ব্যাটেলিয়ান এবং ৬১টি টিএসআর প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে৷ রাজ্য পুলিশের মহানির্দেশ এ কে শুক্লা গত ২৪ অক্টোবর এক নির্দেশিকা জারি ১৫ দিনের মধ্যে ওই ক্যাম্পগুলি প্রত্যাহারের আদেশ দিয়েছেন৷ ফলে, টিএসআর ক্যাম্পগুলি গুটিয়ে ফেলার কাজও শুরু হয়ে গিয়েছে৷ তাতে, জনগণ প্রতিবাদী হয়ে উঠেছেন৷ গতকাল রইস্যাবাড়ীতে টিএসআর ক্যাম্প প্রত্যাহারের সময় স্থানীয় জনগণ বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ আজ করবুকের ভোলানাথ পাড়ায় টিএসআর ক্যাম্প গুটিয়ে নেওয়া হচ্ছে খবর পেয়েই স্থানীয় জনগণ সেখানে ছুটে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ হাতে প্লেকার্ড নিয়ে নিয়ে তাঁরা ক্যাম্পের সামনে বিক্ষোভ দেখিয়েছেন৷


আজ করবুকের ভোলানাথ পাড়ায় টিএসআর নবম ব্যাটেলিয়ানের ক্যাম্প প্রত্যাহারের ঘটনায় স্থানীয়দের বিক্ষোভে উত্তেজনা দেখা দিয়েছিল৷ স্থানীয় বাসিন্দা প্রহর দেববর্মা বলেন, উগ্রবাদীদের ক্ষত আজও শুকায়নি৷ ১৯৯৮ থেকে ২০১০ সালের সময়কালে এই ভোলানাথপাড়ার বাসিন্দা আতঙ্কে দিন কাটাতেন৷ বিনিদ্র রাতযাপন করেছেন৷ তিনি জানান, এই ভোলানাথপাড়ায় টিএসআর ক্যাম্প স্থাপনের পূর্বে উগ্রপন্থীদের হামলায় অনেকে প্রাণ হারিয়েছেন৷ কিন্তু, আজ দুই দশকবাদে ওই ক্যাম্প ভেঙ্গে ফেলার চিত্র সত্যিই পীড়া দিচ্ছে, বলেন তিনি৷ তাঁর কথায়, ২০১০ সালে জনগণের জোড়ালো দাবির ভিত্তিতে ওই ক্যাম্প স্থাপন করেছিল রাজ্য সরকার৷ নিরাপত্তার তাগিদে ওই ক্যাম্প প্রত্যাহার করে নেওয়া উচিৎ হবে না৷ কারণ, মাত্র সাত কিলোমিটার দূরত্বে রয়েছে বাংলাদেশ সীমান্ত৷


এদিকে, স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়ে অমরপুর এবং করবুকের মহকুমা শাসক ভোলানাথপাড়ায় ছুটে যান৷ তাঁর বিক্ষোভকারীদের আশ্বাস দেন, নিরাপত্তা নিয়ে নিশ্চিন্তে থাকুন আপনারা৷ এই আশ্বাসের ভিত্তিতে বিক্ষোভকারীরা ফিরে গেছেন৷


টিএসআর ক্যাম্প প্রত্যাহার নিয়ে হাঙ্গামার মাঝেই রাজ্য সরকার আসাম রাইফেলসও প্রত্যাহার করতে চাইছে বলে জানা গিয়েছে৷ সূত্রের খবর, সিপাহীজলা জেলার থেলাকুম এবং কুমারঘাট মহকুমায় রাধানগর গ্রামে আসাম রাইফেলসের ক্যাম্প প্রত্যাহার করে তা টিএসআরকে হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে৷ ইতিপূর্বে, পশ্চিম ডলুছড়ায় খাসিয়াপুঞ্জি এলাকায় আসাম রাইফেলসের ক্যাম্প প্রত্যাহার নিয়ে স্থানীয় গ্রামবাসী প্রতিবাদী হয়েছিলেন৷ কারণ, নববইয়ের দশকে ওই এলাকায় উগ্রপন্থী হামলায় অন্তত ৪০ জন প্রাণ হারিয়েছিলেন এবং বহু বাড়িঘর ও দোকানপাট লুট হয়েছিল৷ সূত্রের খবর, আসাম রাইফেলসের ২১ এবং ২৯ ব্যাটালিয়ানের কয়েকজন শীর্ষ পদাধিকারীদের অন্যত্র পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে৷ তবে, হঠাৎ রাজ্য সরকার এই টিএসআর ব্যাটেলিয়ান এবং ক্যাম্প প্রত্যাহারের সাথে আসাম রাইফেলসও প্রত্যাহারের সাহসী পদক্ষেপ কেন নিচ্ছে, প্রশাসনিকস্তরে কোন বিবৃতি এখনো জারি করা হয়নি৷ ফলে, বিষয়টি নিয়ে অস্পষ্টতা থেকেই যাচ্ছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top