News Flash

  • Home
  • Uncategorized
  • প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ রাজস্বমন্ত্রীর
Image

প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকার পরামর্শ রাজস্বমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর৷৷ প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলায় সবাইকে প্রস্তুত থাকতে হবে৷ রবার নির্মিত মটরচালিত নৌকা বিতরণ করে এ-কথা বলেছেন রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷ আন্তর্জাতিক প্রাকৃতিক বিপর্যয় প্রশমন দিবস-২০১৯ উদযাপনের অঙ্গ হিসেবে আজ শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি মন্দির প্রাঙ্গণে রাজস্ব দফতর ৪০টি রবার নির্মিত মটরচালিত নৌকা বিতরণ করেছে৷ দফতরের উদ্যোগে পাঁচটি জেলা, ১০টি টিএসআর ব্যাটালিয়ন-সহ অগ্ণিনির্বাপক বাহিনী, কেন্দ্রীয় প্রশিক্ষণ প্রতিষ্ঠান, আসাম রাইফেলস, বিএসএফ এবং রেডক্রস সোসাইটির মধ্যে এই সব মটরচালিত নৌকাগুলি বিতরণ করা হয়েছে৷


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজস্বমন্ত্রী নরেন্দ্রচন্দ্র দেববর্মা৷ অনুষ্ঠানে রাজস্বমন্ত্রী বলেন, রাজ্যে যে কোনও প্রাকৃতিক দুযর্োগ রাজ্য ও রাজ্যবাসী দৃঢ়ভাবে মোকাবিলা করে আসছে৷ যে কোনও ধরনের বিপর্যয় মোকাবিলায় সবাইকে সব সময় প্রস্তুত থাকতে হবে৷ তাঁর কথায়, দুযর্োগ মোকাবিলায় উন্নত প্রযুক্তি ও যন্ত্রপাতি বণ্টনের পাশাপাশি কর্মশালারও আয়োজন করা হচ্ছে৷ এরই অঙ্গ হিসেবে আজ ৪০টি মটরচালিত নৌকা দেওয়া হয়েছে৷


তাঁর মতে, দুযর্োগ মোকাবিলায় যুগোপযোগী বিভিন্ন পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকার সবসময় সর্বতোভাবে সহায়তা করছে৷ অনুষ্ঠানে রাজস্ব দফতরের প্রধানসচিব বিকে সাহু বলেন, রাজ্যের বিপর্যয় মোকাবিলা বাহিনীকে শক্তিশালী করার লক্ষ্যে ড্রোন, নাইট ভিজন ক্যামেরা, বডি হারনেসের মতো যন্ত্রপাতি আনারও উদ্যোগ নেওয়া হয়েছে৷


উল্লেখ্য, আজকের অনুষ্ঠানে নৌকা ছাড়াও ৪৮০টি লাইফ জ্যাকেট এবং উদ্ধারকার্যে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়েছে৷ এজন্য ব্যয় হয়েছে ১ কোটি ৭৪ লক্ষ টাকা৷ বর্তমানে নতুন নৌকাগুলিকে নিয়ে রাজ্যে মটরচালিত নৌকার সংখ্যা ৮০তে দাঁড়িয়েছে৷ মটরহীন নৌকা রয়েছে ৫৬টি৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top