News Flash

  • Home
  • Uncategorized
  • আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আই লিগ
Image

আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আই লিগ

নয়াদিল্লি, ২৬ অক্টোবর (হি.স.) : আগামী ৩০ নভেম্বর থেকে শুরু হচ্ছে আই লিগ। ফেডারেশনের লিগ কমিটির সভায় এই সিদ্ধান্ত নিলেন কর্তারা। ঠিক হয়েছে, এক সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে লিগের টিভি সম্প্রচারের বিষয়টিও। তারপর ক্লাবগুলির সঙ্গে বৈঠক করে লিগের ক্রীড়াসূচি ঘোষণা করবে ফেডারেশন।

প্রথমে ঠিক ছিল ১৬ নভেম্বর শুরু হবে আই লিগ। বিভিন্ন ক্লাব ফেডারেশনকে চিঠি দিয়ে জানায়, উৎসবের মরশুমে বিমান ভাড়া বেড়ে গিয়েছে। ১৬ নভেম্বর লিগ শুরু হলে বিমানের টিকিট পাওয়া মুশকিল হতে পারে। তাই লিগ পিছিয়ে দেওয়া হোক। লিগ কমিটির সভায় ফেডারেশন কর্তারা তাই লিগ ৩০ নভেম্বর শুরু করার সিদ্ধান্ত নিয়েছে।

তবে, ম্যাচের টিভি সম্প্রচারের বিষয়ে ‘স্টার’ এবং ‘ডি স্পোটর্স,’ দু’জনের সঙ্গে কথা চলছে বলে জানা গিয়েছে। এ বিষয়ে পরবর্তী সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হবে। তারপর চূড়ান্ত ক্রীড়াসূচি ঘোষণা করবে ফেডারেশন।

মিটিংয়ে আলোচনা হয় অনূর্ধ-২২ ফুটবলার খেলানোর বিষয়েও। অনেক ক্লাব খেলা শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনূর্ধ্ব-২২ ফুটবলার তুলে নেন। তাই প্রথম একাদশে অনূর্ধ্ব-২২ ফুটবলার রাখার প্রয়োজনীয়তা নিয়ে প্রশ্ন তোলে মোহনবাগান। বলে অনেক ক্লাব শুরুতেই জুনিয়র ফুটবলার বদলে নেয়। যদি প্রথম একাদশে অনূর্ধ্ব-২২ ফুটবলার রাখতেই হয়, তা হলে বলা হোক বদল হলে অনূর্ধ্ব-২২ ফুটবলার নামাতে হবে। এই নিয়ম চালু করলে ভাল হয়।

গতবারের মতো এবারও ৬জন বিদেশি ফুটবলার রেজিষ্ট্রেশন করিয়ে ৫জনকে খেলানো যাবে। তবে চোটের জন্য বিদেশি ফুটবলার বদলের নিয়মে পরিবর্তন হচ্ছে। গত মরশুম পর্যন্ত চোট বা অন্য কারণ দেখিয়ে বিদেশি ফুটবলার বেশি বদলে নিতে পারত ক্লাবগুলো। এবার সারা বছরে তিন বিদেশি ফুটবলারের বেশি বদল হবে না। লিগ কমিটির সভায় জানানো হয়েছে, ১০টি ক্লাবকে আই লিগ দ্বিতীয় ডিভিশনের জন্য নির্দিষ্ট লাইসেন্সিং প্রক্রিয়াকরণের আওতায় রাখা হয়েছে। এরা হল- ভবানীপুর ক্লাব, মহামেডান স্পোর্টিং, লোনেস্টার কাশ্মীর এফসি, আরা এফসি, এনজিআর ফুটবল ক্লাব (জম্মু), কিকস্টার্ট এফসি (কর্ণাটক), এফসি বেঙ্গালুরু ইউনাইটেড, এফসি কেরালা, এইউ রাজস্থান এফসি, গাড়োয়াল এফসি। একইসঙ্গে এটিকে, জামশেদপুর এফসি, বেঙ্গালুরু এফসি, চেন্নাইয়িক এফসি, এফসি গোয়া,  কেরালা ব্লাস্টার্স এফসি, মুম্বই সিটি এফসি, হায়দরাবাদ এফসি’র মত আইএসএল খেলা ফ্র্যাঞ্চাইজিগুলির রিজার্ভ দল খেলবে আই লিগ দ্বিতীয় ডিভিশনে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top