News Flash

  • Home
  • Uncategorized
  • শ্রীনগরে মহিলাকে অপহরণের ব্যর্থ চেষ্টা, গ্রেপ্তার গাড়ি চালক
Image

শ্রীনগরে মহিলাকে অপহরণের ব্যর্থ চেষ্টা, গ্রেপ্তার গাড়ি চালক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ অক্টোবর ৷৷ এক মহিলাকে গাড়ি করে তুলে নিয়ে যাওয়ার ঘটনাকে কেন্দ্র করে শ্রীনগর থানা এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে৷ ওই মহিলা আনন্দনগর থেকে ওই গাড়িতে করে যোগেন্দ্রনগরের উদ্দেশ্যে যাচ্ছিলেন৷ মারুতি গাড়ির চালক মহিলাকে একাকি পেয়ে শ্রীনগর দিকে নিয়ে যাচ্ছিল৷


তখন ওই মহিলা চিৎকার চেঁচামেচি শুরু করেন৷ মহিলার চিৎকার শুনে স্থানীয় লোকজন বিষয়টি সঙ্গে সঙ্গে আমতলি থানার পুলিশকে জানান৷ শ্রীনগর থানার পুলিশ বিষয়টি আমতলি থানা এবং সিটি কন্ট্রোলকে জানায়৷ শ্রীনগর থানার পুলিশও গাড়িটির পেছনে ধাওয়া করে৷ স্থানীয় যুবকরা মহিলাকে উদ্ধারের জন্য বাইক নিয়ে গাড়ির পেছনে ধাওয়া করলে চালক আমতলির দিকে না গিয়ে কাঁটাশেওলার দিকে যাওয়ার চেষ্টা করে৷


কাঁটাশেওলার বাজারের লোকজন গাড়িটি আটক করেন৷ গাড়ি থেকে মহিলাকে উদ্ধার করা হয়৷ গাড়ির চালককে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়৷ অভিযুক্ত গাড়ি চালকের নাম সুমন মজুমদার৷ তার বাড়ি সিদ্ধি আশ্রম এলাকায়৷ এ ব্যাপারে একটি মামলা গৃহীত হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top