News Flash

  • Home
  • Uncategorized
  • মাতাবাড়িতে দেওয়ালী মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী
Image

মাতাবাড়িতে দেওয়ালী মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ অক্টোবর৷৷ শুক্রবার উদয়পুর গোমতী জেলা শাসকের কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় মাতাবাড়ি দেওয়ালী মেলার সাংবাদিক সম্মেলন৷ এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন দেওয়ালী মেলা কমিটির চেয়ারম্যান তথা বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, গোমতী জেলা সভাপতি স্বপন অধিকারী, গোমতী জেলা শাসক তরুণ কান্তি দেবনাথ৷ এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক প্রানেশ লাল চাকমা, সিনিয়র ডেপুটি মেজিস্ট্যাট সজল বিশ্বাস, উদয়পুর মহকুমা শাসক অনিরুদ্ধ রায়, উদয়পুর মহকুমা পুলিশ আধিকারিক শাশ্বত কুমার প্রমুখ৷ সাংবাদিক সম্মেলনে মেলা কমিটির চেয়াম্যান তথা বিধায়ক বিপ্লব কুমার ঘোষ বলেন আগামী সাতাশ অক্টোবর ভোট চারটায় মাতাবাড়ি কল্যাণ সাগরে মঙ্গলরতির মাধ্যমে রাজ্যের তথা উত্তর পূর্বাঞ্চলের সর্ব বৃহৎ দেওয়ালী মেলার সূচনা করবেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷

এদিন সন্ধ্যায় মাতাবাড়ি মন্দির সংলগ্ণ জাতীয় সড়কের পাশে মাতাবাড়ি মার্কেট স্টলের সামনে সাংসৃকতিক মঞ্চে আনুষ্ঠানিকভবে মাতাবাড়ি দেওয়ালী মেলার উদ্বোধন করবেন বিপ্লব কুমার দেব৷ এছাড়া এই অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকবেন উপ মুখ্যমন্ত্রী যীষ্ণু দেববর্মা সহ মন্ত্রী সভার সমস্ত সদস্য, দুই সাংসদ ও গোমতী জেলা সভাধিপতি ও গোমতী জেলার সমস্ত বিধায়কগণ৷ বিপ্লব বাবু বলেন, এইবার প্রথম মাতাবাড়ি দেওয়ালী মেলা তিনদিন ব্যাপী হবে৷ সাংসৃকতিক মঞ্চে টানা ষাট ঘণ্টা হবে রাজ্যের ও বহিঃরাজ্যের খ্যাতনামা শিল্পীদের দ্বারা নানান সাংসৃকতিক অনুষ্ঠান৷ মেলাকে সুন্দর ও সর্বাঙ্গীনভাবে সম্পন্ন করতে সকলের সহযোগিতা সাংবাদিক সম্মেলনে কামনা করেন গোমতী জেলা সভাপতি স্বপন অধিকারী৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top