News Flash

  • Home
  • Uncategorized
  • নির্দিষ্ট সময়ে নগরোন্নয়নের সমস্ত কাজ শেষ করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর
Image

নির্দিষ্ট সময়ে নগরোন্নয়নের সমস্ত কাজ শেষ করতে নির্দেশ মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৪ অক্টোবর৷৷ নির্দিষ্ট সময়সীমার মধ্যে নগরোন্নয়নের যে-সব প্রকল্প এবং কর্মসূচি নেওয়া হয়েছে তা গুণমান বজায় রেখে দ্রুততার সাথে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব৷ এছাড়া প্রকল্পসমূহ রূপায়ণের ক্ষেত্রে যে-সব সমস্যা রয়েছে তার নিরসন করার ওপরও তিনি গুরুত্ব আরোপ করেন৷ ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড মিটিঙে পুরনো জেলখানা এলাকায় আইটি পার্ক, আধুনিক হোটেল নির্মাণ এবং হাউজিং কমপ্লেক্স নির্মাণের জন্য কনসালটেন্সি নিয়োগের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷ বিবেকানন্দ মার্কেট এলাকা, নন্দননগর এলাকা এবং ভগৎ সিং যুব আবাস সংলগ্ণ আরবান ডেভলপমেন্টের নিজস্ব জায়গায় টাউনশিপ প্রকল্পের কাজ রূপায়ণের জন্য ঠিকাদার নির্বাচন সংক্রান্ত বিষয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়েছে৷


বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পৌরোহিত্যে ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির বোর্ড মিটিং মহাকরণের এক নম্বর সভাকক্ষে অনুষ্ঠিত হয়৷ সভায় ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটির বিভিন্ন প্রকল্পের বর্তমান অবস্থা এবং শহর এলাকার উন্নয়নে গৃহীত পদক্ষেপ নিয়ে বিস্তারিত আলোচনা এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷ সভায় আগরতলা পুর নিগমের মেয়র ড় প্রফুল্লজিৎ সিনহা, বোর্ডের ভাইস চেয়ারম্যান তথা মুখ্যসচিব ইউ ভেঙ্কটেশ্বরালু ছাড়াও নগরোন্নয়ন দফতরের বিশেষ সচিব কিরণ গিত্যে, অতিরিক্ত সচিব ও অধিকর্তা মিলিন্দ রামটেকে এবং অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন৷


তিনি বলেন, এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের আর্থিক সহায়তায় রাজ্যের ৭-টি জেলার সদর দফতরে পরিকাঠামোর উন্নয়ন করা হবে৷ এই প্রকল্পে এডিবি ১,৬৫০ কোটি টাকার অনুমোদন দিয়েছে৷ ইতিমধ্যেই এডিবি-র কাছ থেকে প্রজেক্ট রিসোর্স ফিনান্সিং হিসাবে ১৭.৭৫ কোটি টাকার অনুমোদন পাওয়া গেছে৷ প্রকল্পটি রূপায়ণের জন্য ইতিমধ্যেই ডোনার মন্ত্রক মিনিস্ট্রি অব ইকনমিক অ্যাফেয়ার্স, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক, গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রক এবং নীতি আয়োগের ক্লিয়ারেন্স পাওয়া গেছে৷ শীঘই এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাঙ্কের এক প্রতিনিধিদল রাজ্য সফর করবেন বলে বৈঠকে জানানো হয়৷
এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্টের আর্থিক সহায়তায় আগরতলা পুর নিগম এলাকার প্রস্তাবিত পরিকাঠামো উন্নয়ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে বৈঠকে৷ এতে জানানো হয়েছে, গত ১৪ থেকে ১৮ অক্টোবর এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাঙ্কের একটি প্রতিনিধিদল আগরতলা সফর করেছেন৷ এ বিষয়ে ১৩৪২.৬৪ কোটি টাকার একটি প্রাথমিক প্রকল্প পাঠানো হয়েছে৷ কেন্দ্রীয় অর্থমন্ত্রকের অধীন ডিপার্টমেন্ট অব ইকনমিক অ্যাফেয়ার্স গত ২৩ অক্টোবর এর অনুমোদন দিয়েছে৷ তবে নিতি আয়োগ এবং ডোনার মন্ত্রকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷


পিএমএওয়াই (আরবান) এই প্রকল্পের অধীন আখাউড়া গোলচক্কর এলাকায় লাইট হাউস নির্মাণ প্রজেক্টের জন্য কেন্দ্রীয় গৃহ ও নগরোন্নয়ন মন্ত্রক কনসালটেন্সি এজেন্সি নিয়োগের জন্য দরপত্র আহ্বান করেছে৷ এছাড়া বিভিন্ন প্রকল্প রূপায়ণের ক্ষেত্রে যে যে সমস্যা রয়েছে তা দ্রুত নিরসনের বিষয়ে আলোচনা হয় এবং সিদ্ধান্ত গৃহীত হয়েছে৷


উল্লেখ্য, এ-বছরের ৩০ জানুয়ারি ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি গঠিত হয়৷ মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব এর চেয়ারম্যান৷ রাজ্যে নগরোন্নয়নের ক্ষেত্রে সকল শহর ও শহরতলি এলাকাগুলির পদ্ধতিগত এবং পরিকল্পিত উন্নয়নের জন্য ত্রিপুরা আরবান প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি গঠন করা হয়৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top