News Flash

  • Home
  • Uncategorized
  • কদমতলায় পুকুরের জলে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, হত্যা না আত্মহত্যা ধন্দে পুলিশ
Image

কদমতলায় পুকুরের জলে উদ্ধার বৃদ্ধের মৃতদেহ, হত্যা না আত্মহত্যা ধন্দে পুলিশ

নিজস্ব প্রতিনিধি, চুড়াইবাড়ি, ২৪ অক্টোবর৷৷ পুকুরের জলে ভাসমান অবস্থায় উদ্ধার এক ব্যক্তির মৃতদেহ৷ মৃত ব্যক্তির নাম আদিত্য দেব (৬০) পিতা-মৃত নগেন্দ্র দেব৷ বাড়ি সরলা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনি এলাকায়৷মৃতদেহটি উদ্ধার সরসপুর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা কামিনী নাথের নিজ পুকুরে৷


ঘটনার খবর পেয়ে কদমতলা থানার পুলিশ মৃতদেহটি পুকুর থেকে তুলে ময়নাতদন্তের জন্য কদমতলা হাসপাতালের মর্গে পাঠিয়ে দিয়েছে৷অতিরিক্ত মদ্যপান করে পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে বলে স্থানীয়দের প্রাথমিক ধারণা৷ঘটনার বিবরণে প্রকাশ,উত্তর জেলার কদমতলা থানাধীন সরসপুর গ্রাম পঞ্চায়েতের ১ নং ওয়ার্ডের বাসিন্দা তথা প্রাক্তন সিপিআইএমের দলের প্রধান মৃত কামিনী নাথের পুকুরে এক ব্যক্তির মৃতদেহ ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়৷আজ সকালবেলা কামিনী নাথের বাড়িতে এক ব্যক্তি জ্বালানি কাঠ করার জন্য কাজে আসে৷


আর ঐ শ্রমিক কামিনী নাথের পুকুর পাড়ে জ্বালানি কাঠ করছিলো৷হঠাৎ শ্রমিকের নজরে আসে পুকুরে ভাসমান অবস্থায় একটি মৃতদেহ৷সে তখন চিৎকার দিয়ে বাড়িতে থাকা বাড়ির মালিককে ডেকে এনে মৃতদেহটি দেখায়৷খবর দেওয়া হয় কদমতলা থানায়৷কদমতলা থানার পুলিশ ঘটনাস্থলে এসে পুকুরে ভাসমান অবস্থায় মৃতদেহটি তুলার পর ঘটনাস্থলে উপস্থিত এলাকাবাসীরা মৃতদেহটি কিছুটা শনাক্ত করার পর মৃত ব্যক্তির বাড়িতে খবর দিলে মৃত ব্যক্তির ছোট মেয়ে ও আত্মীয় পরিজনরা ঘটনাস্থলে এসে তার বাবার মৃতদেহটি শনাক্ত করে৷মৃত ব্যক্তির নাম আদিত্য দেব (৬০)৷পিতা-মৃত নগেন্দ্র দেব৷বাড়ি সরলা গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ক্ষুদিরাম কলোনি এলাকায়৷মৃত ব্যক্তির ছোট মেয়ে ও আত্মীয়-স্বজনরা কামিনী নাথের পুকুর পাড়ে মৃতদেহ দেখে কান্নায় ভেঙে পড়ে৷জানা গেছে মৃতব্যক্তি আদিত্য দেব পেশায় দিনমজুর ছিলেন৷তাঁর তিন মেয়ে ও দুই ছেলে রয়েছে৷তবে দুই ছেলে কর্মসূত্রে বহি রাজ্যে কর্মরত৷দুই মেয়েকে বিয়ে দিয়ে দিয়েছেন এবং ছোট মেয়ে বাড়িতে থাকতো৷


এদিকে এলাকাবাসীদের বক্তব্য,মৃত আদিত্য দেব পাশের গ্রাম অর্থাৎ সরলা গ্রামের ক্ষুদিরাম কলোনির বাসিন্দা৷সে সারাদিন মদ খেয়ে নেশাগ্রস্ত অবস্থায় থাকতো৷তাছাড়া গ্রামের লোকজন জানিয়েছেন গতকাল সে প্রচুর মদ্যপান করেছিলো এবং বিকালবেলা তাকে নেশাগ্রস্ত অবস্থায় দেখা গিয়েছিল সরসপুর এলাকায় ঘোরাঘুরি করতে৷তাই স্থানীয়দের প্রাথমিক ধারণা আদিত্য দেব স্নান করার জন্য কামিনী নাথের পুকুরে নামলে আর উঠতে পারেনি৷ পুকুরের জলে ডুবেই মৃত্যু হয়েছে তার এমনটা স্থানীয়দের ধারণা৷তবে সরলা গ্রাম ছেড়ে পাশের গ্রাম সরসপুর এসে একটি পুকুরে পড়ে মৃত্যু ঘটনা কিছুটা হলেও সন্দেহের দানা বাঁধছে স্থানীয় জনগণের মধ্যে৷


অপরদিকে কদমতলা থানার ওসি কৃষ্ণধন সরকার জানান,উনারা খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রাক্তন প্রধান কামিনীর নাথের পুকুর থেকে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ তুলার পর মৃতদেহ শনাক্ত করেছে তার নিজ মেয়ে৷মৃত ব্যক্তির নাম আদিত্য দেব৷পাশের সরলা গ্রামের বাসিন্দা সে৷স্থানীয়দের কাছ থেকে পুলিশ জানতে পেরেছে ওই ব্যক্তি প্রচুর পরিমাণে মদ্যপান করত এবং গতকাল মদ্যপান করে নেশাগ্রস্থ অবস্থায় এলাকায় ঘোরাঘুরি করছিল৷স্থানীয়দের ধারণা নেশাগ্রস্ত অবস্থায় কামিনী নাথের পুকুরে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু হয়েছে তার৷তবে পুলিশ কদমতলা গ্রামীণ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য মৃতদেহটি পাঠিয়ে দিয়েছে৷ ময়নাতদন্তের রিপোর্ট আসলেই মৃত্যু কারন পরিষ্কার হয়ে যাবে৷পাশাপাশি কদমতলা থানার পুলিশ একটি ইউডি মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করে দিয়েছে৷তবে সাতসকালে পুকুরের জলে ভাসমান অবস্থায় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারে গোটা কদমতলা এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্য বিরাজ করছে৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top