News Flash

  • Home
  • Uncategorized
  • ডিকে শিবকুমারের জামিনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন ইডির
Image

ডিকে শিবকুমারের জামিনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন ইডির

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স.) : কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের জামিনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে হাজির হল এনফোর্সমেন্ট ডিরেকক্টরেট (ইডি)। অর্থলগ্নি মামলায় ইডির দায়ের করা এই মামলায় কর্নাটকের কংগ্রেস নেতা ডি কে শিবকুমারের জামিনের বিরুদ্ধে এবার সুপ্রিম কোর্টে আবেদন জানাল ইডি। ইডির মতে, হাইকোর্ট ডি কে শিবকুমারের জামিন মঞ্জুর করে ঠিক কাজ করেনি। হাইকোর্ট এই মামলার অপরাধের গভীরতা বুঝতে পারিনি বলে ইডির অভিযোগ। গত ২৩ অক্টোবর ২৫ লাখ টাকার  ব্যক্তিগত জামানতে ডিকে শিবকুমারের জামিন মঞ্জুর করে আদালত। পাশাপাশি জামিন মঞ্জুরের সময় আদালত এই মামলার তদন্তে সাহায্য করারও নির্দেশ দিয়েছে শিবকুমারকে।  মামলার কোন তথ্যাদি নষ্ট না করারও নির্দেশ দিয়েছে আদালত। এমনকি কোর্টের অনুমতি ছাড়া দেশের বাইরে না যাওয়ার নির্দেশ জারি করা হয়েছে উল্লেখ্য গত ৩ সেপ্টেম্বর অর্থলগ্নি মামলায় তাকে ইডি গ্রেফতার করে।

অথচ গত ২৫ সেপ্টেম্বর দিল্লি রাউজ এভিনিউ আদালত ডিকে শিবকুমারের জামিন নামঞ্জুর করে। আদালত স্পেশাল বিচারক অজয় কুমার কুহার জামিন নামঞ্জুর করে জানিয়েছিলেন, এই তদন্তে এখন এক গুরুত্বপূর্ণ জায়গায় এসে পৌঁছেছে এবং ডিকে শিবকুমার জামিন দেওয়া হলে এই তদন্তের উপর প্রভাব পড়তে পারে। আদালত এও জানিয়েছিল,  ডিকে শিবকুমার একজন প্রভাবশালী ব্যক্তি এবং তিনি যেমন মামলা ও সাক্ষীকেও প্রভাবিত করতে পারেন। আদালত জানিয়েছিল, তদন্তকারী সংস্থা স্বতন্ত্রভাবে এই মামলার তদন্ত করতে পারবে এবং জামিন নামঞ্জুর করার বিষয়ে তিনি ব্যক্তিগত স্বতন্ত্রতা উপর নজর দিন রেখেই নির্দেশ দিয়েছেন৷

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top