News Flash

  • Home
  • Uncategorized
  • হরিয়ানায় সরকার গড়বে বিজেপি, সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত ৭ নির্দল বিধায়ক
Image

হরিয়ানায় সরকার গড়বে বিজেপি, সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত ৭ নির্দল বিধায়ক

নয়াদিল্লি, ২৫ অক্টোবর (হি.স)  : হরিয়ানা বিধানসভা নির্বাচনে কোনও দলই সংখ্যাগরীষ্ঠতা পায়নি। হরিয়ানায় সরকার গড়তে ৪৬ টি আসনের প্রয়োজন ছিল। যার মধ্যে বিজেপি পেয়েছে ৪০ টি আসন। এই পরিস্থিতিতে মনোহরলাল খাট্টারকে ফের  হরিরিয়ানার কুর্সিতে ফেরাতে ৭ জন নির্দল বিধায়ক নিঃশর্ত সমর্থন জানালেন ।  শুক্রবার হরিয়ানা লোকহিত পার্টির নেতা  গোপাল কান্ডাও বিজেপির পক্ষে নিঃশর্ত সমর্থনের ঘোষণা করেছেন। তবে নতুন সরকারের শপথ গ্রহণ কবে হবে  সেটা এখনও জানা যায়নি।  

৯০ আসনের হরিয়ানা বিধানসভায় সরকার গড়ার ম্যাজিক সংখ্যা ছিল ৪৬। বিজেপি পেয়েছে ৪০টি আসন, কংগ্রেস ৩১ এবং জেজেপি ১০টি। এছাড়া ভারতীয় রাষ্ট্রীয় লোকদল এবং হরিয়ানা লোকহিত পার্টি ১টি করে ও ৭টি আসনে জয়ী হয়েছে নির্দল প্রার্থীরা। অর্থাৎ সরকার গড়তে বিজেপির দরকার ছিল আরও অন্তত ৬ জনের সমর্থন। আগেই বিজেপিকে সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছিল গোপাল কান্ডার হরিয়ানা লোকহিত পার্টি। এরপর এদিন সকালে দিল্লিতে বিজেপির কার্যকরী সভাপতি জেপি নাড্ডা-র বাসভবনে আসেন মনোহরলাল খট্টর। তারপরই হরিয়ানার তিন নির্দল বিধায়ক সোমবীর সাঙ্গোয়ান, রাকেশ দৌলতাবাদ ও নয়নপাল রাওয়াত-ও আসেন নাড্ডার বাসভবনে। এর কিছু পরেই গোপাল কান্ডাও ঘোষণা করেন হরিয়ানার সাত বিজয়ী নির্দল প্রার্থীই বিজেপিকে সমর্থন করছেন এই সাতজন হলেন রঞ্জিত সিং, সোমবীর সাঙ্গোয়ান, রাকেশ দৌলতাবাদ, বলরাজ কুন্ডু, ধরম পাল গোন্ডার, এবং নয়ন পাল রাওয়াত।  ফলে বিজেপির পক্ষে সমর্থন দাঁড়ালো ৪৮।

সূত্রের খবর এদিনই রাজ্যপালের কাছে সরকার গঠনের আবেদন করতে পারেন মনোহরলাল খাট্টার। কবে মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শপথ নেবেন  সেবিষয়ে এখনও কিছু জানা যায়নি। অন্যদিকে, এদিন দিল্লিতে অনুষ্ঠিত জেজেপির বৈঠকে দুষ্মন্ত চৌতালাকে বিধানসভা দলের নেতা নির্বাচিত করা হয়েছিল।  বৈঠক শেষ হওয়ার পরে, দুষ্মন্ত চৌতালা তার বাবা অজয় চৌতালার সাথে দেখা করতে তিহার জেলে দেখা করতে যাবেন।  দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত  অজয় চৌতালা ।  জেজেপি জানিয়েছে, উভয় পক্ষের (বিজেপি এবং কংগ্রেস) জন্য দরজা উন্মুক্ত রয়েছে।  তবে দল কার সাথে থাকবে সেটা বিকেল চারটের বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top