News Flash

  • Home
  • Uncategorized
  • রাস্তা সংস্কারসহ বিভিন্ন দাবীতে পূর্ত দপ্তরে ডেপুটেশন
Image

রাস্তা সংস্কারসহ বিভিন্ন দাবীতে পূর্ত দপ্তরে ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, কদমতলা, ২৩ অক্টোবর৷৷ উত্তর জেলার কদমতলা এলাকায় পূর্ত দপ্তরের বিভিন্ন রাস্তা জরাজীর্ণতায় দীর্ঘদিন থেকে ধুঁকছে৷ সেই সকল বেহাল রাস্তাগুলি মেরামতি ও সংস্কারের দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন (ডিওয়াইএফআই) ধর্মনগর বিভাগীয় কমিটির পক্ষ থেকে কদমতলা পি ডব্লিউ ডি এসডিও-এর নিকট ৫ দফা দাবির ভিত্তিতে এক ডেপুটেশন প্রদান করে৷ এই ডেপুটেশনের নেতৃত্ব দেন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক জহুরুল হক সহ অন্যান্য নেতৃবৃন্দ৷ মূলত কদমতলা থেকে ধর্মনগর বিকল্প জাতীয় সড়ক৷


কদমতলা থেকে রানিবাড়ি পিডব্লিওডি সড়ক৷ প্রেমতলাথেকে কুর্তি পিডব্লিওডি সড়ক৷ কদমতলা থেকে মহেশপুর পিডব্লিওডি সড়ক সহ আশপাশের গ্রামের জরাজীর্ণ সড়ক দ্রুত মেরামতি ও সংস্কারের দাবিতে এক প্রতিনিধিমূলক ডেপুটেশন প্রদান করা হয় ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে৷ ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের প্রতিনিধিদের ডেপুটেশন কদমতলা পি ডব্লিউ ডি অফিসের এসডিও এর হাতে তুলে দিলে এসডি মহোদয় উনাদের পাঁচ দফা দাবি দাওয়া উনাদের উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবগত করবেন বলেও আশ্বস্ত করেন৷


তাছাড়া এসডিও মহোদয় জানান, উনাদের কাছে রাস্তা সংস্কারের পর্যাপ্ত টাকা নেই৷ তবে বিষয়টুকু উনারা উর্দ্ধতন কর্তৃপক্ষের দৃষ্টিগোচর করবেন৷ পাশাপাশি ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন ধর্মনগর বিভাগীয় কমিটির সম্পাদক জহুরুল হক ডেপুটেশন প্রদান করার পর সংবাদ কর্মীদের সামনে জানান, দীর্ঘদিন যাবৎ কদমতলা ধর্মনগর রানিবাড়ি কুর্তি প্রেমতলা সহ আশপাশের গ্রামের সড়কগুলির বেহাল দশা৷ সুতরাং সেই সকল রাস্তা দ্রুত সংস্কার ও মেরামতের দাবিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের পক্ষ থেকে আজ ৫ দফা দাবিসনদের ভিত্তিতে কদমতলা পি ডব্লিউ ডি এসডিও এর নিকট ডেপুটেশন প্রদান করেন৷ যদি উনাদের ৫টি দাবিদা্যয়া পূরণ না হয় তাহলে আগামীদিনে গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন বৃহত্তর আন্দোলন সংগঠিত করবে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top