News Flash

  • Home
  • Uncategorized
  • রাঘনা ও কমলপুরে সীমান্তহাট নির্মাণে সম্মতি দিয়েছে বাংলাদেশ
Image

রাঘনা ও কমলপুরে সীমান্তহাট নির্মাণে সম্মতি দিয়েছে বাংলাদেশ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৩ অক্টোবর৷৷ বাংলাদেশ সরকার উত্তর ত্রিপুরার পালবস্তি (রাঘনা) এবং ধলাই-এর কমলপুরে সীমান্তহাট নির্মাণের জন্য নো অবজেকশন সার্টিফিকেট জারি করেছে৷ প্রসঙ্গত, ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে দুটি সীমান্তহাট চালু রয়েছে৷ এদের একটি দক্ষিণ ত্রিপুরার শ্রীনগরে এবং অপরটি সিপাহিজলা জেলার কমলাসাগরে৷ ওই দুই সীমান্তহাট সপ্তাহে একবার যথাক্রমে মঙ্গল এবং রবিবার বসে৷ রাঘনা এবং কমলপুরে আরও দুটি নতুন সীমান্তহাট নির্মাণের বিষয়টি বাংলাদেশের শ্রীহট্টে ২০১৯ সালের ২৩ থেকে ২৪ এপ্রিল অনুষ্ঠিত দ্বিতীয় জয়েন্ট কমিটির বৈঠকে বাংলাদেশ সরকারের কাছে পেশ করা হয়েছিল৷ ত্রিপুরা এবং বাংলাদেশের জয়েন্ট হাট ম্যানেজমেন্ট কমিটি ইতিমধ্যে কমলপুরে ১.৩৬ একর এবং পালবস্তিতে ১.৯২ একর জমি চিহিণত করেছে৷


সম্প্রতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরকালে গত ৫ অক্টোবর বিষয়টি আবার তুলে ধরা হয়৷ রাজ্য সরকারের তদ্বিরের ফলে বাংলাদেশ সরকার এই নো অবজেকশন সার্টিফিকেটটি প্রদান করেছে৷ এখন মহকুমাস্তরে পার্চেজ কমিটির মাধ্যমে চিহিণত জমিগুলি ক্রয় করা হবে৷ প্রয়োজনীয় অর্থ ইতিমধ্যে ধলাই এবং উত্তর ত্রিপুরার সংশ্লিষ্ট জমি অধিগ্রহণ সমাহর্তার কাছে প্রদান করা হয়েছে৷ আরও দুটি নতুন সীমান্তহাট স্থাপনের প্রস্তাব রয়েছে দক্ষিণ ত্রিপুরার বিলোনিয়ার রাধানগর ঘোষখামার এবং খোয়াইয়ের বেলছড়ায়৷


রাধানগর ঘোষখামারে হাটের জন্য দক্ষিণ ত্রিপুরা জেলা এবং বাংলাদেশের কুমিল্লার আধিকারিকরা ইতিমধ্যে প্রস্তাবিত স্থান দেখে এসেছেন৷ এর জন্য জয়েন্ট কমিটির চূড়ান্ত সুপারিশে এখনও বাংলাদেশের পক্ষ থেকে স্বাক্ষরিত হয়নি৷ আর খোয়াইয়ে সীমান্তহাটের স্থান জেলা প্রশাসন চিহিণত করেছে৷ কিন্তু বাংলাদেশের সাথে যৌথ পরিদর্শন এখনও হয়নি৷ ত্রিপুরা-বাংলাদেশ সীমান্তে মোট ছয়টি সীমান্তহাট স্থাপন করা হবে৷ বর্তমানে দুটি সীমান্তহাট ভালোভাবেই চলছে এবং ত্রিপুরা ও বাংলাদেশ সীমান্তবর্তী প্রত্যন্ত এলাকার মানুষের উন্নয়নে সহায়ক ভূমিকা পালন করছে৷ এই হাট স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যদ্রব্যের চিরাচরিত বাজারিকরণের মাধ্যমে স্থানীয় মানুষের আর্থ-সামাজিক উন্নয়নে সাহায্য করছে৷

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top