News Flash

  • Home
  • Uncategorized
  • মন্দির রক্ষণাবেক্ষণের জন্য কোন আইন কি উত্তরপ্রদেশ সরকার তৈরি করেছে, জানতে চাইল দেশের শীর্ষ আদালত

মন্দির রক্ষণাবেক্ষণের জন্য কোন আইন কি উত্তরপ্রদেশ সরকার তৈরি করেছে, জানতে চাইল দেশের শীর্ষ আদালত

নয়াদিল্লি, ২২ অক্টোবর (হি.স.) : মন্দির এবং ধর্মীয়স্থানগুলির দেখভালের জন্য কোনও আইন কি রাজ্য সরকার তৈরি করেছে। উত্তরপ্রদেশের বুলন্দশহরে অবস্থিত ৩০০ বছরের পুরনো শ্রীমঙ্গলা বেলা ভবানী মন্দির মামলায় রাজ্য সরকারকে এই প্রশ্নই করল সুপ্রিম কোর্ট।

মঙ্গলবার সুপ্রিম কোর্ট জানিয়েছে উত্তরপ্রদেশ সরকারের উচিত এই সংক্রান্ত বিষয় আইন তৈরির চিন্তা ভাবনা করা উচিত রাজ্য সরকারের। এমন আইন তৈরি হলে রাজ্য সরকার এই সকল মামলায় মন্দির এবং অন্যান্য ধর্মীয়স্থানগুলির দেখাভালে দায়িত্ব প্রশাসন নিজের হাতে নিতে পারবে। এই সংক্রান্ত আইন তৈরিতে রাজ্য সরকার কোনও উদ্যোগ নিচ্ছে কিনা তা জানাতে হবে আদালতকে।

এদিন শুনানি চলাকালীন আদালতে উপস্থিত ছিলেন রাজ্যের এডিশনাল চিফ সেক্রেটারি। শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট জানিয়েছে, মন্দির দেখভালের জন্য কেন্দ্রীয় আইন রয়েছে, অন্যান্য রাজ্যগুলিও এই বিষয়ে আইন তৈরি করেছে। তবে এখনও কেন উত্তরপ্রদেশ সরকার এই বিষয়ে আইন তৈরি করায়নি। রাজ্য সরকারের তরফে আদালতকে জানানো হয় মন্দির পরিচালন সমিতির সঙ্গে কথা বলতে চান তারা। বিপুল ভক্তরা প্রমাণী হিসেবে টাকা দেয়। যার পরিমাণ বিপুল। এতে যে কেউ আকর্ষিত হতে পারে। উত্তরপ্রদেশে একাধিক মন্দির রয়েছে যেখানে রক্ষণাবেক্ষণ নিয়ে বিবাদ রয়েছে।

Releated Posts

১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় মাসব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ত্রিপুরায় শুরু হচ্ছে মাসব্যাপী ‘সেবা সংকল্প…

ByByTaniya Chakraborty Sep 14, 2026

সরকারি অফিস নির্মাণের জন্য চা গাছ কাটার অভিযোগ, চা বাগানে শ্রমিকদের বিক্ষোভ

আগরতলা, ৯ সেপ্টেম্বর: সরকারি অফিস নির্মাণের জন্য জমি পরিষ্কারের নামে বোল্ডোজার দিয়ে চা গাছ কেটে ফেলার অভিযোগকে কেন্দ্র…

ByByTaniya Chakraborty Sep 9, 2026

বিলোনিয়ায় ৬৫তম জাতীয় শিক্ষক দিবস উদযাপন, সম্মানিত ২৫ অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকা

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ৫ সেপ্টেম্বর: বিদ্যালয় শিক্ষা পরিদর্শক, বিলোনিয়া এবং শিক্ষক দিবস উদযাপন কমিটির উদ্যোগে শনিবার বিলোনিয়া কলেজ স্কয়ার সংলগ্ন…

ByByNews Desk Sep 5, 2026

অনুরাগ ধনকরের মৃত্যু নিয়ে নিরপেক্ষ তদন্তের দাবি, মুখ্যমন্ত্রীর ‘হস্তক্ষেপের’ প্রতিবাদে কংগ্রেসের মিছিল

আগরতলা, ৩ সেপ্টেম্বর: ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের উদ্যোগে বৃহস্পতিবার আগরতলায় প্রতিবাদ কর্মসূচি পালন করা হয়। পুলিশপ্রধান অনুরাগ ধনকরের মৃত্যুর…

ByByReshmi Debnath Sep 3, 2026
Scroll to Top